ডার্বির আগেই সু-খবর ইস্টবেঙ্গলের, আন্তর্জাতিক ছাড়পত্র চলে এল জাপানি স্ট্রাইকারের
এদিকে শিল্ডের ফাইনালের আগে হিরোশির ছাড়পত্র চলে আসায় অনেকটাই খুশি লাল-হলুদ শিবির।
Truth Of Bengal: চলতি মরসুমের আইএফএ শিল্ডের ফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে অস্কার ব্রুঁজোর ইস্টবেঙ্গল। গত মঙ্গলবার নামধারীকে হারিয়ে শতাব্দী প্রাচীন টুর্নামেন্টের ট্রফি জয়ের দোড়গড়ায় মশাল ব্রিগেড। এই ফাইনাল ম্যাচের আগেই খুশির খবর ইস্টবেঙ্গল শিবিরে। সূত্রের খবর, শিল্ডের ফাইনালের আগেই অর্থ্যাৎ বুধবারই লাল-হলুদের জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকির ছাড়পত্র চলে এসেছে। ফলে এখন আর মাঠে নামতে কোনও অসুবিধা হিরোশির।
এদিকে শিল্ডের ফাইনালের আগে হিরোশির ছাড়পত্র চলে আসায় অনেকটাই খুশি লাল-হলুদ শিবির। কেননা দিমিত্রি দিয়ামান্তকসের পরিবর্তে অনেক আশা নিয়ে তাঁকে দলে এনেছেন ইমামি কর্তারা। হিরোশির অনেক আশা কর্তাদের পাশাপাশি সমর্থকদেরও। এখন শিল্ডের ফাইনালে লাল-হলুদ জার্সি গায়ে তাঁর অভিষেক হয় কি না।
হিরোশির ঝুলিতে বিশ্বের প্রথম সারির লিগগুলিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া পজিটিভ স্ট্রাইকার হিসেবে তাঁর গোলসংখ্যাও প্রায় শতাধিক। কাজেই তাঁকে দলে নিয়ে স্বাভাবিকভাবেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন কোচ অস্কারও। এখন দেখার লাল-হলুদের জার্সি গায়ে হিরোশি কতটা নিজেকে মেলে ধরতে পারেন, সেটা অবশ্য সময়ই বলবে।






