রাজ্যের খবর

ঘোষণা হল তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতিদের নাম, দেখুন তালিকা

এছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সংগঠনও একাধিক নতুন মুখ উঠে এসেছে।

Truth Of Bengal: তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতিদের নাম ঘোষণা করল শীর্ষ নেতৃত্ব। বুধবার নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন সাংগঠনিক জেলায় একাধিক নতুন মুখ উঠে এসেছে। এছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সংগঠনও একাধিক নতুন মুখ উঠে এসেছে।

পাঁচজন নতুন জেনারেল সেক্রেটারি ও দুজন সেক্রেটারির নাম ঘোষণা করেছে তৃণমূল। কলকাতা উত্তর সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসাবে শিবাশিস ব্যানার্জীর নাম ঘোষণা করা হয়েছে। কলকাতার দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হয়েছেন মহম্মদ সাব্বির আলি। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হয়েছেন সৌমেন সুতার।

বারাসাতে সোহম পাল, বসিরহাটে অভিষেক মজুমদার, দমদম-ব্যারাকপুরে সৌমদীপ ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে এসেছেন প্রীতম হালদার, যাদবপুরে শ্রীজিৎ ঘোষ। হাওড়া গ্রামীণের সভাপতি পদে হাসিবুর রহমান এবং হাওড়া শহরে সৌগত হাইত। নদিয়ার রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হয়েছেন আকাশ দাস কৃষ্ণনগর সাংগঠনিক জেলার স্বরাজ সরকার।

Related Articles