অনিচ্ছা সত্ত্বেও বার্সাকে মায়ামিতে লা-লিগার ম্যাচ খেলার অনুমতি উয়েফার
কিন্তু যেহেতু ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার অস্পষ্ট নীতিমালার কারণের জন্যই এমন প্রস্তাবে শীলমোহর দিয়েছে তারা।
Truth Of Bengal: লা লিগা মানেই সারা বিশ্বের ফুটবল পাগল মানুষ জানেন স্পেনের ঘরোয়া ফুটবল। তবে সেই টুর্নামেন্টে এবার একটি ম্যাচে ব্যতিক্রম ঘটবে। বার্সেলোনা বনাম ভিয়ারিয়ালের ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই বিষয়ে নাকি একপ্রকার অনিচ্ছা সত্ত্বেও অনুমোদন দিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা উয়েফা।
এই বিষয়ে এক বিবৃতি দিয়ে গত সোমবার উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে, নিজের দেশের ঘরোয়া লিগের ম্যাচ বাইরের কোনও দেশে অনুষ্ঠিত হোক তা কখনই তারা চান না। কিন্তু যেহেতু ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার অস্পষ্ট নীতিমালার কারণের জন্যই এমন প্রস্তাবে শীলমোহর দিয়েছে তারা। তবে শুধু বার্সা বনাম ভিয়ারিয়াল ম্যাচই নয়, সিরিএ-তে এসি মিলান বনাম কামোর ম্যাচটিও ইতালির বাইরে অনুষ্ঠিত হবে।
জানা গিয়েছে উয়েফার পরিকল্পনা রয়েছে এই ম্যাচ দুটি মায়ামি ও পার্থে আয়োজন করার। এদিকে এই সিদ্ধান্ত জানাজানি হওয়ার পর নাকি ইউরোপের অনেক দেশের সমর্থকরাই মন থেকে মেনে নিতে পারেননি। তবে শুধু সমর্থকরাই নন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি না বললেও, ব-কলমে বিরোধিতার আসরে নেমে পড়েছেন রিয়াল মাদ্রিদ কর্তারা। এদিকে উয়েফার এমন সিদ্ধান্তকে লা লিগার পক্ষ থেকে বড় জয় বলেই মনে করছেন লা লিগা কর্তৃপক্ষ। কেননা তাঁরা বিগত ২০১৭ সাল থেকে দেশের বাইরে অর্থ্যাৎ যুক্তরাষ্ট্রে একটি ম্যাচ করার পরিকল্পনা করেছিলেন।
এদিকে এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে উয়েফার পক্ষ থেকে জানানো হয়, তারা এই বিষয়টি নিয়ে কনক্যাফাফ ও যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের কাছে বিষয়টি উত্থাপন করবেন। তাদের আশা কেউ কোনও আপত্তি করবে না। তারপর বিষয়টি যাবে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার কাছে। তবে ম্যাচ দুটি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তা অবশ্য সময়ই বলবে।






