মেলেনি আসন, রাগে ট্রেনের যাত্রীদের মুখে পেপার স্প্রে মারলেন যুবতী! ভাইরাল ভিডিয়ো
মুহূর্তের মধ্যে মহিলা কামরায় বিশৃঙ্খল সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে এই অবাক কাণ্ডের ভিডিয়ো ভাইরাল।
Truth Of Bengal: একি কাণ্ড! বসার আসন না পেয়ে ক্ষুব্ধ তরুণী ট্রেনের যাত্রীদের মুখে পেপার স্প্রে মারলেন তরুণী। মুহূর্তের মধ্যে মহিলা কামরায় বিশৃঙ্খল সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে এই অবাক কাণ্ডের ভিডিয়ো ভাইরাল।
View this post on Instagram
ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, সবুজ কুর্তি পরা ওই তরুণী ট্রেনে ওঠার পর আসনের খোঁজ শুরু করেন এবং যাত্রীদের জিজ্ঞাসা করেন তারা কোথায় নামবেন। অভিযোগ, আসন না পাওয়ায় রেগে গিয়ে তিনি ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে অন্য যাত্রীর মুখে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করেন।
পাশের একজন মহিলা তাঁকে থামানোর চেষ্টা করলে, তিনি আরও রেগে গিয়ে পুরো কামরায় পেপার স্প্রে ছিটিয়ে দেন। এর ফলে সকল যাত্রী কাশতে শুরু করেন, চোখ ও গলায় জ্বালা অনুভব করেন, এবং শ্বাস নিতে কষ্ট হয়। ঘটনায় দু’জন শিশু অসুস্থ হয়ে পড়েন। পরে মহিলা যাত্রীরা তরুণীর ওপর চড়াও হন এবং তাকে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার পর যাত্রীরা দাবি করেন, এমন বেপরোয়া আচরণের জন্য তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। রেল পুলিশ জানায়, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। মজার ঘটনা হল যে, ভিডিয়োটিতে প্রেপার স্প্রে নামের একটি প্রোফাইল থেকে কমেন্টে করা রয়েছে, ‘আমার দোষ নয়, উনি আমাকে ভুল জায়গায় ব্যবহার করেছেন।’






