বিসর্জন দেখাতে যাওয়ার নাম করে শিশুকন্যাকে যৌন নিগ্রহ, গ্রেফতার যুবক
Truth Of Bengal: বর্ধমান: পিন্টু প্যাটেল: দুর্গা প্রতিমা বিসর্জন দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে শিশু কন্যাকে শ্মশানে নিয়ে যায় প্রতিবেশী যুবক। সেখানে শিশু কন্যাটির ওপর যৌন অত্যাচার চালানোর অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। (Bardhaman News)
আরও পড়ুনঃ দীর্ঘ লড়াইয়ের পর ভাবাদিঘিতে রেলব্রিজের সূচনা, উৎসবে মেতে গ্রামবাসী
জানা যায়, ধৃতের নাম সুব্রত বাউল। জামালপুর থানা এলাকায় তার বাড়ি। নির্যাতিতা শিশুকন্যা এখন চিকিৎসাধীন
রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনা হুলস্থুল ফেল দিয়েছে ওই এলাকায়। সকলেই ঘটনার নিন্দায় সরব হন। শিশু কন্যার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার রাতে ওই যুবককে গ্রেফতার করে। ‘পকসো অ্যাক্টে’ মামলা রুজু করে পুলিশ শনিবার ধৃত সুব্রত বাউলকে পেশ করে বর্ধমান আদালতে। ঘটনার তদন্তের প্রয়োজনে ধৃতকে ৫ দিন পুলিশ হেফাজতে নিতে চেয়ে এদিন আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। সিজেএম সেই আবেদন মঞ্জুর করেছেন। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শিশুর পরিবার। (Bardhaman News)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
জানা যায়, যে এলাকায় ঘটনাটি ঘটে সেখানে শিশুটির মামার বাড়ি। এদিন বিকেলে বাপের বাড়ির এলাকার আদি বারোয়ারী দুর্গা প্রতিমার নিরঞ্জন থাকায় ৭ বছর বয়সী শিশু কন্যাকে সঙ্গে নিয়ে আসেন তাঁর মা। গ্রামে দুর্গা প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা বের হয়। ওই সময়ে ওই দুর্গাপুজোর নিরঞ্জন শোভাযাত্রা দেখাতে নিয়ে যাবে বলে এলাকার যুবক সুব্রত বাউল ওই শিশু কন্যাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে। (Bardhaman News)
পরিবারের অভিযোগ, দুর্গা প্রতিমা নিরঞ্জন স্থলে যাওয়ার পথে ‘ভুত’ দেখানোর কথা বলে ধৃত ওই শিশুকে নিয়ে যায় স্থানীয় শ্মশান ঘাটে। নির্জন সেই স্থানে সুব্রত ওই শিশুকন্যার ওপর যৌন অত্যাচার চালানো শুরু করে। সেই সময়ে এলাকার এক বাসিন্দা শ্মশানের পাস দিয়ে যাচ্ছিলেন। তিনি শিশু কন্যার আর্তনাদ শুনে শ্মশানে ছুটে গিয়ে দেখেন , এলাকার যুবক সুব্রত ওই শিশু কন্যার ওপর যৌন অত্যাচার চালাচ্ছে। তিনি চিৎকার শুরু করতেই সুব্রত ওই শিশকন্যাকে শ্মশানে ফেলে রেখে ছুটে নিজের বাড়িতে পালায়। শিশুকে উদ্ধার করে তাঁর বাড়িতে পৌছে দিয়ে ওই ব্যক্তি এলাকার যুবকের কুকীর্তির কথা কন্যার পরিবারকে জানায়। এলাকাতেও ছড়িয়ে পড়ে এই কুকীর্তির কথা। এর পরেই ক্ষুব্ধ এলাকাবাসীর জনরোষ আছড়ে পড়ে সুব্রতর বাড়িতে। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা সামাল দিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। (Bardhaman News)



