দুর্গাপুজো ২০২৫রাজ্যের খবর

একই মণ্ডপে গেলেন প্রতিবেশীরা, ফিরে দেখেন একের পর এক বাড়িতে চুরি

আধ ঘন্টার মধ্যেই ঠাকুর দর্শন করে বাড়ি ফেরেন। দেখেন বাড়ির দরজার তালা বাইরে থেকে ভাঙা

Truth Of Bengal: মাধব দেবনাথ: নদিয়া: ঠাকুর দেখতে গিয়েছিলেন দম্পতি। ফিরে এসে দেখেন বাড়ির দরজায় তালা ভাঙা। উৎসবের আনন্দের মাঝেই ঘটে গেল এক দুঃসাহসিক ঘটনা। বাড়ির তালা ভেঙে  করা হল চুরি (Festival Theft)। বাড়ির ১০০ মিটারের মধ্যে ঠাকুর দেখতে যান বিশ্বাস পরিবারের স্বামী-স্ত্রী। আর এই ঠাকুর দেখাই তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। ঘটনাটি নদীয়ার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের।

আরও পড়ুনঃ Shakib Ban: হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সাকিবের ওপর নয়া ফতোয়া ইউনুস সরকারের

চন্দননগর মাইস্য পাড়ার বিশ্বাস পরিবারের সদস্য রতন বিশ্বাস ও স্ত্রী অনিমা বিশ্বাস। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়িতে তালা দিয়ে পাশের পুজো মন্ডপে ঠাকুর দর্শন করতে যান। আধ ঘন্টার মধ্যেই তারা ঠাকুর দর্শন করে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে দেখেন দরজার তালা বাইরে থেকে ভাঙা। টেনে দেখেন তা ভিতর থেকে লাগানো। তা দেখে দরজা দিয়ে উঁকি মেরে দেখেন বাড়ির ভেতরে কলপসিবল গেটে তালা ভাঙা ও অন্ধকার। (Festival Theft)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

পাশের বাড়িতে থাকেন রতনবাবুর ছোট ছেলে। তাকে ডাকা হলে পর সে পাঁচিল টপকে বাড়ির ভিতরে গিয়ে লক খোলা হয়। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে সমস্ত আলমারি, শোকেস ভাঙা। সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বিশ্বাস পরিবারের স্বামী- স্ত্রী এই বাড়িতে বসবাস করেন। রতন বাবু জানান ৮ ভরি সোনার গহনা ও ১লক্ষ ৬০হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয় চোরেরা। রতন বাবু জানান, তিনি একজন কৃষক। তার জমিতে যে পাট লাগিয়েছিলেন সেই পাট বিক্রি করে দুদিন আগেই মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আসেন। সেই টাকাই বাড়িতে রাখা ছিল। এরপর বিশ্বাস পরিবারের পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় খবর দেওয়া হয়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। (Festival Theft)

রতন বিশ্বাসের বাড়ির পাশাপাশি আরও দুটি বাড়ির পরে আরও একটি বাড়িতে একই সময়ে তালা ভেঙে চুরি হয়। যদিও সেই বাড়িতে সামান্য কিছু সোনা ছিল, জানান পরিবারে সদস্য পল্টু মন্ডল। পল্টু বাবু জানান, তারা স্বামী-স্ত্রী দুজন মিলে একইভাবে বাড়ির পাশের একই মন্ডপে ঠাকুর দেখতে যান। পাশের বাড়ির চুরির ঘটনা শোনার পর তারাও বাড়িতে এসে দেখেন তাদের বাড়ির সমস্ত লাইক কাটা, গেটের তালা ভাঙা। ঘরের ভিতরে দেখেন আলমারি শোকেস ভাঙ্গা অবস্থায় রয়েছে। এই ঘটনার ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। (Festival Theft)

Related Articles