দেশ

DA Hike: নবমীর দিনেই খুশির খবর! কেন্দ্রীয় কর্মীদের ডিএ আরও ২% বাড়তে পারে, কবে থেকে কার্যকর?

এবার কর্মীদের ডিএ বৃদ্ধি সেই উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে

Truth of Bengal: উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও একটি খুশির খবর আসতে চলেছে। সূত্রের খবর, বুধবার মহানবমীর দিনেই কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদি এই সিদ্ধান্ত গৃহীত হয়, তবে তা জুলাই মাস থেকেই কার্যকর হবে। ইতিমধ্যেই দেশজুড়ে নবরাত্রির উপহার হিসাবে নতুন জিএসটি (GST) চালু করেছে কেন্দ্র। এবার কর্মীদের ডিএ বৃদ্ধি সেই উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে (DA Hike)।

চলতি বছরের শুরুতেই অর্থাৎ মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২ শতাংশ বাড়ানো হয়েছিল, যা কার্যকর হয়েছিল। এর মাত্র ছয় মাস পরেই ফের একবার ডিএ বৃদ্ধির পরিকল্পনা করেছে কেন্দ্রীয় ক্যাবিনেট। সূত্রের খবর অনুযায়ী, এবার ডিএ আরও ২ শতাংশ বাড়তে পারে। প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের জুলাই মাসে কেন্দ্র ডিএ ৩ শতাংশ বাড়িয়েছিল। সেই সময় মহার্ঘ ভাতা ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ হয়েছিল। এখন নতুন করে ২ শতাংশ বাড়লে ডিএ’র হার কোথায় পৌঁছায়, সেদিকেই নজর রয়েছে সকলের (DA Hike)।

উল্লেখ্য, অতিমারীর (Pandemic) সময় কেন্দ্র তিনবার মহার্ঘ ভাতা স্থগিত করে দিলেও, ২০২১ সাল থেকে তা আবার দেওয়া শুরু করেছে। কর্মীদের আশা, বুধবার ক্যাবিনেট বৈঠকে এই সংক্রান্ত চূড়ান্ত অনুমোদন মিললেই সরকারি কর্মচারীদের হাতে বর্ধিত বেতনের অর্থ পৌঁছবে। এই ডিএ বৃদ্ধি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে (DA Hike)।


Related Articles