Shakib Ban: হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সাকিবের ওপর নয়া ফতোয়া ইউনুস সরকারের
বাংলাদেশের বর্তমান ইউনুস সরকারের রোষানলে পড়লেন তিনি। যার জেরেই তাঁর বিরুদ্ধে কড়া সিদ্ধান্তের কথা জানালেন সে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
Truth of Bengal: গত রবিবার ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। আর বিশেষ এই দিনেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব-আল-হাসান। এদিকে হাসিনাকে শুভেচ্ছা জানানোই কাল হল সাকিবের। বাংলাদেশের বর্তমান ইউনুস সরকারের রোষানলে পড়লেন তিনি। যার জেরেই তাঁর বিরুদ্ধে কড়া সিদ্ধান্তের কথা জানালেন সে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই বিষয়ে তিনি জানান, ‘বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে আর দেখা যাবে না সাকিবকে। জাতীয় দলে তাঁর দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয় তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের কাছে অনুরোধ করা হবে (Shakib Ban)।’
প্রসঙ্গত, আসিফ বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার এই কথা জানান। এবং তিনি আরও বলেন, ‘শুধু দেশের জার্সিতে খেলাই নয়, আন্তর্জাতিক কোনও খেলার অনুষ্ঠানে যাতে সাকিব আমাদের জাতীয় পতাকাও বহন করতে না পারেন, তারও ব্যবস্থা করা হবে। এবং আমার এমন সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দেওয়া হবে।’ প্রসঙ্গত, সাকিব ও আসিফের মধ্যে মতবিরোধ বাংলাদেশে সকলেই জানা। কেননা বাংলাদেশে যখন গৃহযুদ্ধ শুরু হয়েছিল, তখন তাঁরা দুজনেই ছিলেন বিপরীত রাজনৈতিক শিবিরে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তাঁর সম্পর্ক যে খুবই ভাল ছিল তা কারোর অজানা নয়। এবং হাসিনা সরকারের পতনের পর থেকেই সাকিব দেশ ছেড়ে চলে যান। তারপর থেকে আর বাংলাদেশে ফিরে আসেননি। এবং বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন (Shakib Ban)।
এদিকে আসিফের এই সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে পাল্টা দেন বাংলাদেশ অলরাউন্ডার। সেখানে সাকিব লেখেন, ‘যাক কেউ একজন স্বীকার করে নিলেন, যে তাঁর জন্য আমার বাংলাদেশের জার্সি গায়ে তোলা আর হবে না। বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না। একদিন হয়তো ফিরব আমার আপন মাতৃভূমিতে। ততদিন তুমি ভাল থেকো বাংলাদেশ। তোমাকে আমি ভালবাসি বাংলাদেশ (Shakib Ban)।’






