খেলা

ফাইনাল ম্যাচের আগে হ্যারিস-সলমনদের ‘গুরু মন্ত্র’ আক্রমের, আয়ুবকে তোপ ওয়াকারের

এখনও অবধি ২০২৫ সালের এশিয়া কাপে মোট দু’বার পরস্পরের মুখোমুখি হয়েছিলেন সূর্য ও সলমন আগার দল।

Truth Of Bengal: রবিবার চলতি বছরের এশিয়া কাপের ফাইনালে আবার মুখোমুখি হবে এই উপমহাদেশের যুযুধান দুই পক্ষ ভারত ও পাকিস্তান। এখনও অবধি ২০২৫ সালের এশিয়া কাপে মোট দু’বার পরস্পরের মুখোমুখি হয়েছিলেন সূর্য ও সলমন আগার দল। তার মধ্যে দুটি ম্যাচেই স্কাই ব্রিগেডের কাছে পর্যদুস্ত হতে হয় পাক বাহিনিকে। যা একেবারেই ভালভাবে মেনে নিতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। এবার ফাইনাল ম্যাচে যাতে সেই হারের সম্মুখীন হ্যারিস-শাহিন-শা-আফ্রিদিদের না হতে হয়, তার জন্যই তাঁদের আগাম ‘গুরু মন্ত্র’ দিলেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াশিম আক্রম।(Wasim Akram)

আরও পড়ুনঃ জমা জলে দাঁড়িয়ে দোকানের শাটার খুলতে গিয়ে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

এই প্রসঙ্গে ওয়াশিম বলেন, ‘এবারের এশিয়া কাপে ভারত যে ছন্দে খেলছে, তাতেই অবশ্যই টিম ইন্ডিয়া টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল। কিন্তু মাথায় রাখা উচিত, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যে কোনও সময় যে কোনও কিছু ঘটতে পারে। কাজেই ফাইনাল ম্যাচে পাকিস্তান ক্রিকেটারদের উচিত নিজেদের ওপর আত্মবিশ্বাস বজায় রেখে রবিবার মাঠে নামা। এবং অবশ্যই সলমনদের স্মার্ট ক্রিকেট খেলতে হবে। পাশাপাশি আরও একটা মূল্যবান কাজ পাক বোলারদের করতে হবে, সেটা হল যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটারদের প্যাভেলিয়নের পথ ধরাতে হবে। তাহলেই চাপ বাড়বে টিম ইন্ডিয়ার ওপর। তখনই নিজেদের অস্তিত্ব কায়েম করতে হবে। তবে আমার আশা ফাইনাল ম্যাচেও অবশ্যই সেরা দলই বিজয়ী হবে।’

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

এখন দেখার প্রাক্তন পাক অধিনায়ক তথা একটা সময়ে পাকিস্তান দলের বোলিংয়ের অন্যতম নক্ষত্র আক্রমের এই ‘গুরু মন্ত্র’ কতটা কাজে দেয় সলমনদের তা সময়ই বলবে। এদিকে দেশ ফাইনালে উঠলেও পাক ব্যাটার সাইম আয়ুবের পারফরম্যান্সে যথেষ্ট হতাশ আর এক প্রাক্তনী ওয়াকার ইউনুস-ও। একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে, সেখান থেকেই আয়ুবের ওপর বিষোদগার করতে ছাড়লেন না প্রাক্তন পাক পেসার। ওয়াকার বলেন, ‘এখনও এশিয়া কাপে এতগুলো ম্যাচ খেলা হয়ে গেল, তবুও আয়ুবের ব্যাটে একটা অর্ধ্বশতরান নেই। ছয় ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ২৩ রান। এমন ক্রিকেটারের কখনই দলে থাকা উচিত নয়। আয়ুবের যা পারফরম্যান্স এখন ওর জায়গা হওয়া উচিত রিজার্ভ বেঞ্চে।’ (Wasim Akram)

ইউনুস আরও জানান, ‘আসলে আমি এখন আয়ুবের সমালোচনা করছি ঠিক কথাই, কিন্তু তাই বলে কখনই বলব না যে ও প্রতিভাবান ক্রিকেটার নয়। আয়ুব সত্যিই একজন প্রতিভাবান ক্রিকেটার। ওর মধ্যে এমন গুণ আছে যার দ্বারা আগামি দিনে সে পাকিস্তান ক্রিকেটের অন্যতম স্তম্ভও হতে পারেন। তবে কোনও কোনও সময় সবারই এমন যায়। তখন যেন কোনওকিছুই ঠিকঠাক হয় না। আয়ুবের সঙ্গেও তাই ঘটছে। সে কারণে এখন ওকে কিছুটা সময় চাপহীন অবস্থায় কাটাতে হবে। তাহলেই ও আবার ছন্দ ফিরে পাবে।’(Wasim Akram)

সবশেষে ইউনুস বলেন, ‘পাকিস্তান টিম আয়ুবের এমন পারফরম্যান্সের পরও যদি তাঁকে দলের স্বার্থে ব্যবহার করে, তখন ক্ষতিটা আয়ুবের হবে। এটা দলের ম্যানেজমেন্টের দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।’