IPL 2024

পরের মরশুমে কেকেআরের হয়ে খেলবেন রোহিত ! জল্পনা উসকে দিলেন ওয়াসিম আক্রম

Rohit will play for KKR next season! Wasim Akram fueled the speculation

The Truth Of Bengal : চলতি বছরের আইপিএল শুরুর আগেই মুম্বাই ইন্ডিয়ান্স এ হয়ে গিয়েছে বেশ বড়সড় পরিবর্তন। রোহিত শর্মা অধিনায়কের পদ থেকে সরে যেতেই দায়িত্ব নেন হার্দিক পান্ডিয়া। তারপর নানান রকম বিক্ষোভের সাক্ষী হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল এখন মাঝপথে চললেও রোহিত শর্মা পরবর্তীতে মুম্বই দলে থাকবেন কিনা তা নিয়ে কম জল্পনা হয়নি। এর মাঝে জল্পনা আরো উসকে দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম । তিনি চাইছেন আগামী মরসুমে রোহিত শর্মাকে কেকেআরের জার্সিতে দেখতে।

এই পাক তারকা জানিয়েছেন 2025 সালের আইপিএলে গৌতমের কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলুক রোহিত । একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন তার ব্যক্তিগতভাবে মনে হয় কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর এর অধীনে শ্রেয়স আই্য়ারের নেতৃত্বে একটা শক্তিশালী ব্যাটিং লাইনআপ তৈরি হবে। তবে ওয়াসিম আক্রম তার বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন রোহিত কেকেআরের জার্সিতে খেললে ইডেনে শক্তিশালী ব্যাটিং লাইন অফ তৈরী হবে । রোহিত যেকোনো উইকেটে ভালো ব্যাটিং করতে পারে । কেকেআরের হয়ে খেলতে দেখলে ভালো লাগবে বলে জানিয়েছেন ওয়াসিম আক্রম । পাঁচবারের আইপিএল জেতা রোহিত পরবর্তীতে কোন মতেই থাকবে না mi এর অধীনে এমন্ই মত পাকিস্তান তারকার ।

 

Related Articles