Warli Art: মহাচমক খিদিরপুর ২৫ পল্লীতে! প্রাগৈতিহাসিক গুহাচিত্রের ‘ওয়ার্লি’ শিল্পশৈলীতে সেজে উঠল মণ্ডপ
প্রতি বছর অভিনব থিমে চমকে দেয় খিদিরপুর ২৫ পল্লী।
Truth of Bengal: শিল্প সমৃদ্ধ দেশ আমাদের ভারত। দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে নানান সুপ্রসিদ্ধ ও সুপ্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি। তেমনই এক সুপ্রাচীন শিল্পশৈলী হল ওয়ার্লি। যে শিল্পের শেকড় কয়েক হাজার বছর আগে গ্রথিত হয়েছিল প্রাগৈতিহাসিক গুহাচিত্রে। প্রতি বছর অভিনব থিমে চমকে দেয় খিদিরপুর ২৫ পল্লী। এবছর শিল্পীদ্বয় মলয় আর শুভময়ের তত্ত্বাবধানে খিদিরপুর ২৫ পল্লীর পুজো মণ্ডপে ফুটে উঠেছে প্রাচীন ওয়ার্লি শিল্প শৈলী (Warli Art)।
পুজো কমিটির প্রবীণ সদস্য কালী সাহা জানান, ‘প্রাচীন আদিবাসী চিত্রকলা ওয়ার্লির ঝলক আমরা দেখতে পাই ভারতের মহারাষ্ট্রের উত্তর সহ্যাদ্রীর পাহাড়ি অঞ্চলের বিশেষ করে ঠানে, জলোর দাহানু, তালাসারি, জওহর, ওয়ার্দা, মোকাদা, বিক্রমগড় এবং পালঘর এলাকায়। “ওয়ার্লি” কথার অর্থ ‘জমি বা মাঠ’। বিষয়বস্তু এবং আঁকার পদ্ধতিতে ভারতবর্ষের অন্যান্য লোকজ চিত্র প্রথার সাথে ওয়ার্লি চিত্রমালার বিশাল পার্থক্য। ওয়ার্লি চিত্রকে চিত্রকথা বললে ভুল হবে না, এই ছবির মাধ্যমে আদিবাসীরা তাঁদের প্রবহমান জীবন ধারাকে পরের প্রজন্মর তুলে ধরেন (Warli Art)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
ইউরোপের ঐতিহ্যবাহী চিত্রকলায় যেমন একটি ঘটনার নাটকীয় পরিবেশনা থাকত, ওয়ার্লি চিত্রে শিল্পী নানা ধরনের কম্পোজিশন করেন, নানা বিষয় একত্রিত করেন। ওয়ার্লি ভাষার কোন লিখিত রূপ না থাকায় ছবি এখানে কথা বলে। চিত্র কথার মধ্যে গল্প বলাটা এখানে বুঝতে হবে। শ্রুতির সহযোগী হিসাবে গড়ে ওঠা এই চিত্ররীতি জীবনের গল্প বলে, উৎসবের গল্প বলে (Warli Art)।’






