Kolkata Derby: ফুটবলপ্রেমীদের জন্য পুজোর ডবল ধামাকা! সুপার কাপের গ্রুপ পর্বে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল
তবে জানা গেছে, ২৫ অক্টোবর থেকে শুরু হবে এবারের সুপার কাপ।এবারের সুপার কাপে অংশগ্রহণ করছে আইএসএল-এর ১২টি দল এবং আই লিগ-এর ৪টি দল, মোট ১৬টি দল।
Truth of Bengal: ফুটবলপ্রেমীদের জন্য বড় খবর। সুপার কাপে এবার মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। অর্থাৎ, প্রতিযোগিতার গ্রুপ পর্বেই হতে পারে ডার্বি। যদিও গ্রুপ ঘোষণা করা হয়েছে, এখনও প্রতিযোগিতার সূচি ঘোষণা হয়নি। তবে জানা গেছে, ২৫ অক্টোবর থেকে শুরু হবে এবারের সুপার কাপ।এবারের সুপার কাপে অংশগ্রহণ করছে আইএসএল-এর ১২টি দল এবং আই লিগ-এর ৪টি দল, মোট ১৬টি দল। এই ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে কলকাতার দুই প্রধান ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, পাশাপাশি সেখানে রয়েছে চেন্নাইয়িন এফসি এবং রিয়াল কাশ্মীর (Kolkata Derby)।
অন্যদিকে, গ্রুপ বি-তে গতবারের চ্যাম্পিয়ন এফসি গোয়া রয়েছে। এই গ্রুপের অন্যান্য দলগুলি হল জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এবং ইন্টার কাশী।গ্রুপ সি-তে রয়েছে কলকাতার আরেক প্রধান ক্লাব মহমেডান এসসি, সেখানে যোগ দিয়েছে বেঙ্গালুরু এফসি, পঞ্জাব এফসি এবং গোকুলম কেরল। আর গ্রুপ ডি-তে রয়েছে মুম্বই সিটি এফসি, কেরল ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি এবং রাজস্থান ইউনাইটেড (Kolkata Derby)।
এবারের সুপার কাপ গোয়ায় অনুষ্ঠিত হবে। সুপার কাপ দিয়েই শুরু হবে ভারতের ঘরোয়া ফুটবলের নতুন মরসুম। যদিও সূচি এখনও ঘোষণা হয়নি, তবে ২৫ অক্টোবর থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। তাই, এক মাস পরেই ফুটবলপ্রেমীদের জন্য সেরা ম্যাচ—কলকাতা ডার্বি।এই নতুন মরসুমে সব দলের জন্যই চ্যালেঞ্জিং হতে চলেছে, কিন্তু বিশেষ করে কলকাতার দুই প্রধান ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ফুটবল প্রেমীদের জন্য এক বিশেষ আকর্ষণ হতে চলেছে (Kolkata Derby)।
সুপার কাপের গ্রুপ বিন্যাস
গ্রুপ এ: মোহনবাগান, ইস্টবেঙ্গল, চেন্নাইয়িন এফসি, রিয়াল কাশ্মীর
গ্রুপ বি: এফসি গোয়া, জামশেদপুর, নর্থইস্ট ইউনাইটেড, ইন্টার কাশি
গ্রুপ সি: বেঙ্গালুরু এফসি, মহামেডান, পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা
গ্রুপ ডি: মুম্বই সিটি, কেরালা ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি, রাজস্থান ইউনাইটেড






