খেলা

জ্বলে উঠলেন মেসি, জয় পেয়ে প্লে-অফের পথে আরও একধাপ এগোল মিয়ামি

ফোর্ট লভারডেলের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষ দলের ওপর ঝাঁপিয়ে পড়ে ইন্টার মিয়ামি।

Truth Of Bengal: মেজর লিগের সকারের ম্যাচে শনিবার ইন্টার মিয়ামির জার্সি গায়ে ফের জ্বলে উঠলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তাঁর জোড়া গোল এবং আলেন্দ্রের একটি গোলের সুবাদে হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ পর্যন্ত জয় পেল মিয়ামি। ৩-২ গোলের ব্যবধানে মেসি-সুয়ারেজরা পরাজিত করলেন ডিসি ইউনাইটেডকে।(Messi Brace)

আরও পড়ুনঃ বাঙালির ঐতিহ্যে আঘাত! বাংলায় দাঁড়িয়ে মহালয়ার স্তোত্রে বিরক্ত হিন্দিভাষী? দেখুন ভিডিয়ো

ফোর্ট লভারডেলের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষ দলের ওপর ঝাঁপিয়ে পড়ে ইন্টার মিয়ামি। তবুও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলেন না মেসিরা। প্রায় ৩৪ মিনিট পর্যন্ত গোলের জন্য তাঁদের অপেক্ষা করতে হয়। ৩৫ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে মিয়ামিকে প্রথম এগিয়ে দেন আলেন্দে। এরপর প্রথমার্ধে আর কোনওপক্ষই গোল করতে পারেনি।

ম্যাচের ৫২ মিনিটে ফের ডিসি ইউনাইটেডকে হেড করে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো বেন্টেকে। গোল খেয়েই সম্বিত ফেরে মিয়ামির। জ্বলে উঠতে শুরু করেন লিও। ৬৬ মিনিটে মিয়ামির হয়ে এই ম্যাচে নিজের প্রথম গোলটি করে ফেলেন আর্জেন্টাইন অধিনায়ক। জর্দি আলবার পাস থেকে দুরন্ত গোল মেসির। এরপর অবশ্য ফের গোলের সুযোগ পেয়েছিল মেসির দল। ৭২ মিনিটে পেনাল্টি পায় মিয়ামি। কিন্তু সিলভেত্তির নেওয়া শট বারে লেগে ফিরে আসে।(Messi Brace)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

মেসি তাঁর দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৮৫ মিনিটে। একক করিশ্মায় প্রতিপক্ষের বক্সের ভিতর থেকে মিয়ামি অধিনায়কের নেওয়া দুরন্ত শট জড়িয়ে যায় জালে। এই গোলের পর ম্যাচের অতিরিক্ত সময়ে জ্যাকব মুরেল ডিসি ইউনাইটেডের হয়ে ব্যবধান কমান।(Messi Brace)

ম্যাচ জিতে মেজর লিগ সকারে প্লে-অফে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল মিয়ামি। তবে শনিবারই তাদের প্লে-অফে যাওয়া নিশ্চিত হয়ে যেত যদি না অপর ম্যাচে মন্ট্রিয়েলের বিপক্ষে নিউইয়র্ক রেড বুলসকে জয়হীন থাকতে হত। কিন্তু তা হয়নি। ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয়ী হয় রেড বুলস। ফলে আরও প্রতীক্ষা বাড়ে মেসিদের।(Messi Brace)