খেলা

নিজের দেশে ছেড়ে এবার আলজেরিয়ার হয়ে খেলবেন জিদান পুত্র

ফরাসি সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, জিদান পুত্র লুকাকে ইতিমধ্যে আলজেরিয়ার জার্সি গায়ে তোলার অনুমতিও দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। 

Truth Of Bengal: জিনেদিন জিদান মানেই ১৯৯৮ সালের বিশ্বকাপের কথা মনে পড়ে। সেবার বিশ্ব ফুটবলকে একাই মাতিয়ে দিয়েছিলেন এই ফরাসি অধিনায়ক। এবার তাঁর পুত্র লুকা জিদান (Luca zidane) নিজের দেশ ফ্রান্স ছেড়ে আফ্রিকার মহাদেশের একটি ছোট্ট দেশ আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে ফরাসি সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, জিদান পুত্র লুকাকে ইতিমধ্যে আলজেরিয়ার জার্সি গায়ে তোলার অনুমতিও দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

আরও পড়ুনঃ পাক ম্যাচের আগে বোলারের চোট, চিন্তায় টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট

উল্লেখ্য, বর্তমানে জিদান পুত্র লুকা বাবার মত মিডফিল্ডে খেলেন না। তিন কাঠির নীচে দাঁড়িয়ে দলের পতন রোধ করাই তাঁর অন্যতম কাজ। এর আগে লুকা ফ্রান্সের বয়স ভিত্তিক দলের হয়েও খেলেছেন। লুকার জন্ম হয়েছিল ফ্রান্সের মার্শেই শহরে। তবে যেহেতু তাঁর বাবা জিনেদিন জিদান ও তাঁর দাদা এবং ঠাকুমা আলজেরিয়ান বংশোদ্ভুত সে কারণে দেশটির সঙ্গে নাড়ির টান রয়েছে ফ্রান্সের সুপারস্টারের। সে কারণেই লুকা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
প্রসঙ্গত, আগামী ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলার জন্য আগামী মাসে মাঠে নামবে আফ্রিকার দেশটি। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ সোমালিয়া। ম্যাচে আলজেরিয়া জয় পেলেই ছাড়পত্র পেয়ে যাবে বিশ্বকাপের মূল মঞ্চে খেলার জন্য। (Luca zidane)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

ফুটবলার হিসেবে লুকার উত্থান হয় রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমি থেকে। বাবার প্রাক্তন ক্লাবের হয়ে দুটি ম্যাচ খেলার পর রায়ো ভালকানোর হয়েও মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু আলজেরিয়ার হয়ে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করলেও লুকাকে প্রথম একাদশে জায়গা পেতে কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে। কেননা ইতিমধ্যে আলজেরিয়ার হয়ে ইতিমধ্যে গোলরক্ষক হিসেবে নজর কেড়েছেন অ্যান্থনি মান্দ্রেয়া, গুয়ানদুজ এবং উসামা বেনবেটরা। এখন দেখার লুকা এদের সরিয়ে প্রথম একাদশে জায়গা পান কি না। (Luca zidane)