বিনোদন

জুবিন গর্গ মৃত্যুতে গাফিলতির অভিযোগ, উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের গুয়াহাটির মরিগাঁও থানায়

এই একই ঘটনা ঘটেছিল ২০২২ সালেও যখন না ফেরার দেশে চলে গিয়েছিলেন কেকে।

Truth Of Bengal:  বিশিষ্ট গায়ক জুবিন গর্গের ( Zubeen Garg ) মৃত্যুর ঘটনায় এবার নতুন মোড়। গাফিলতির অভিযোগ তুলে এবার উদ্যোক্তাদের বিরুদ্ধে দায়ের হলো অভিযোগ। অভিযোগকারীর দাবি, জুবিন প্রাণ হারিয়েছেন উদ্যোক্তাদের গাফিলতির জেরেই। যদিও এই একই ঘটনা ঘটেছিল ২০২২ সালেও যখন না ফেরার দেশে চলে গিয়েছিলেন কেকে। তাঁর মৃত্যুর ক্ষেত্রেও সেবারও উদ্যোক্তাদের বিরুদ্ধে একই অভিযোগ তোলা হয়েছিল।

আরও পড়ুনঃ লিগ ১: ঘুরে দাঁড়ালো লিওন, ঘরের মাঠে জয় অ্যাঞ্জার্সদের বিরুদ্ধে

জানা গিয়েছে, অভিযোগকারী একজন জনৈক আইনজীবী। তাঁর নাম রাতুল বোরা। গুয়াহাটির মরিগাঁও থানায় তিনি এফআইআর দায়ের করেছেন চতুর্থ নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মহন্তর বিরুদ্ধে। তাঁর অভিযোগ, শ্যামকানু মহন্ত ইচ্ছাকৃত প্রয়াত গায়ককে সিঙ্গাপুর নিয়ে গেছেন পরিকাঠামো ঠিকঠাক না থাকা সত্ত্বেও এবং সেই কারণেই পরলোকগমন করেছেন জুবিন। স্বাভাবিকভাবেই, এমন পরিস্থিতিতে এই অভিযোগ বিনোদন দুনিয়ায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। ( Zubeen Garg )

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

প্রসঙ্গত, নর্থইস্ট ফেস্টিভালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গর্গ। শনিবার তাঁর পারফর্ম করার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি চলে যান তারাদের দেশে। স্কুবা ডাইভিং করতে নেমেছিলেন তিনি এবং সেখানেই অসুস্থ হয়ে। দেরি না করে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহলের বহু বিশিষ্ট ব্যক্তিরা। ( Zubeen Garg )

উল্লেখ্য, বলিউডের পাশাপাশি বাংলা ছবিতেও গান গেয়েছিলেন জুবিন গর্গ। এখানেই শেষ নয়, অহমিয়া ভাষাতে গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছিলেন। একের পর এক হিট গান তিনি উপহার দিয়েছেন সঙ্গীতপ্রেমীদের। তবে বছরখানেক ধরে জুবিনের শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। তাঁর ঘনিষ্ঠমহল তাঁর বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ পর্যন্ত তুলেছিল। ( Zubeen Garg )

Related Articles