খেলা

Women’s Worldcup: শুক্রবার আইসিসি প্রকাশ করল মহিলা বিশ্বকাপের থিম সং

গানটি গেয়েছেন ভারতের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী  শ্রেয়া ঘোষাল।

Truth of Bengal: চলতি বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে মহিলা বিশ্বকাপের আসর। তার আগে শুক্রবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা প্রকাশ করল এই বিশ্বকাপের থিম সং। থিম সংয়ের শিরোনামটি দেওয়া হয়েছে ‘BRING IT HOME’ নামে। এবং গানটি গেয়েছেন ভারতের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী  শ্রেয়া ঘোষাল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে সঙ্গীত শিল্পী শ্রেয়া ধীরে ধীরে স্টুডিওতে প্রবেশ করার পর মাইক্রোফোনের সামনে নিজেকে প্রস্তুত করেই শুরু করলেন গান। এবং ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে ‘আমাদের সঙ্গে গান গাও। তারিকিতা, তারিকিতা, ধুম, ধক ধক (Women’s Worldcup)।

আরও পড়ুনঃ Shraddha Kapoor: ভিডিয়ো পোস্ট করে প্রেমিকের রহস্য ফাঁস করলেন শ্রদ্ধা কাপুর

এরপর নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সঙ্গীতশিল্পী শ্রেয় জানান, ‘এবারের মহিলা বিশ্বকাপের আসর আমাদের দেশে হবে। এবং সেই বিশ্বকাপের আসরের জন্য থিম সং গাইতে পারাটা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা যা আমার সারা জীবন মনে থাকবে।’ এখানেই থেমে না থেকে শ্রেয়ার আরও সংযোজন, ‘খেলাধুলো এমন একটি জিনিষ, যার মাধ্যমে গড়ে ওঠে সৌভাতৃত্বের বন্ধন। এবং সেখানে গান গাইতে পারা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আমি ধন্য কারণ, আমার কাছে সেই মহারণের থিম সং গাইতে পেরে (Women’s Worldcup)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

প্রসঙ্গত, ২০২৫ সালের মহিলা বিশ্বকাপ আসরের উদ্বোধন হবে আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা (Women’s Worldcup)।

Related Articles