কলকাতা

১৪ বছর পর মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা, “সুনাগরিক হয়ে উঠবেন…”-আশা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন।

Truth Of Bengal: ২০১১ সালের পর থেকে রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে এখনও পর্যন্ত ৮৪০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। সংশোধনাগারে তাঁদের আচরণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখে আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে আরও ৪৫ জন বন্দিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “যাবজ্জীবন সাজা প্রাপ্ত মানুষদের মধ্যে যাঁদের ইতিমধ্যেই ১৪ বছরের বেশি বন্দিদশা সম্পূর্ণ হয়ে গেছে, তাঁদের অনেককেই আমাদের সরকার আইন মেনে মুক্তি দিয়েছে। ২০১১ সালের পর থেকে এখনও পর্যন্ত ৮৪০ জন এরকম মানুষ ছাড়া পেয়েছেন। আরও ৪৫ জনকে আইনের পথে মুক্তি দেওয়া হচ্ছে। আমি তাঁদের ও তাঁদের পরিবারের সকলকে আমার অভিনন্দন জানাই।”

তিনি আরও যুক্ত করেছেন, “আমি জেনেছি, বন্দিজীবনে এঁদের আচরণ ভাল ছিল। তারই স্বীকৃতি এই মুক্তি। সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। আমি আশা করব, এই মুক্তি প্রাপ্ত বন্দিরা তাঁদের নতুন ও মুক্ত জীবনে সুনাগরিক হয়ে উঠবেন তাহলেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে।”

Related Articles