রাজ্যের খবর

Rampurhat Incident: স্ত্রী থেকে পরিচারিকা, সবাই শিকার! বিকৃতকামী শিক্ষকের বাড়িতে মিলল সেক্স টয়, হতবাক পুলিশ!

পুলিশের তদন্তে প্রকাশ পেয়েছে যে মনোজ পালের বিকৃত আচরণের কারণেই তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়।

Truth of Bengal: রামপুরহাটে এক আদিবাসী ছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনোজকুমার পালের বিকৃত মানসিকতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪৫ বছর বয়সী এই শিক্ষক বরাবরই বিকৃতকাম এবং তার লালসার শিকার হয়েছে তার নিজের স্ত্রী থেকে শুরু করে পরিচারিকা পর্যন্ত।

পুলিশের তদন্তে প্রকাশ পেয়েছে যে মনোজ পালের বিকৃত আচরণের কারণেই তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। জানা গিয়েছে, বছর ছয়েক আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়, কারণ মনোজ তার স্ত্রীর উপর নারকীয় অত্যাচার চালাতো। এরপর সে এক পরিচারিকার সঙ্গেও বিকৃত যৌন সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ।

মৃত আদিবাসী ছাত্রীটি মনোজের কাছে পড়তে যেত। অভিযোগ, মনোজ দীর্ঘদিন ধরে নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য জোর করত। ছাত্রীটি তার এই কুপ্রস্তাবে রাজি না হওয়াতেই তার পরিণতি এতটা ভয়ংকর হয়েছে বলে মনে করা হচ্ছে।

বুধবার থেকেই রামপুরহাট এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল। পুলিশ অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গতকাল গ্রেপ্তার করার পর তার ভাড়া বাড়িতে তল্লাশি চালায়। সেই তল্লাশিতে পুলিশ সেক্স টয় এবং যৌন ক্ষমতা বর্ধক ওষুধ উদ্ধার করেছে, যা মনোজের বিকৃত মানসিকতার আরও প্রমাণ দেয়।

Related Articles