রাজ্যের খবর

Water crackdown: পিএইচই বিভাগের অভিযান: শুরু হল হোটেল গুলিতে অবৈধ পাইপ লাইন কাটার কাজ

Water crackdown underway as PHE department in Kulti severs over 30-inch illegal pipe lines supplying several hotels in Kolyaneswari area.

Truth Of Bengal: পশ্চিম বর্ধমান, কুলটি: এক আজব চিত্র দেখা গেলো আজ অর্থাৎ শুক্রবার সকালে পিএইচই বিভাগের অভিযান। কল্যানেশ্বরী এলাকার বেশ কয়েকটি হোটেলের অবৈধ ভাবে নেওয়া পানীয় লাইন সংযোগ কাটলো পিএইচই বিভাগ(Water crackdown)। কিন্তু আজব এক চিত্র ধরা পড়লো মাইথন থেকে পিএইচই বিভাগে আগত মেন “র ওয়াটারের”মানে ৩০ইঞ্চি পাইপ ফুটো করে অবৈধ সংযোগ।

[আরও পড়ুনঃ Bolsonaro Verdict: ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড, তোলপাড় আন্তর্জাতিক রাজনীতি]

আজ তারা প্রথমে “বর্ষা হোটেল” তারপর তার পাশে একটি বাগান এবং তার পাশে একটি ফাঁকা জায়গায় প্রায় ৮টির বেশি অবৈধ পাইপ লাইট কেটে ফেলে(Water crackdown)। কিন্তু পিএইচই বিভাগ থেকে আগত এক আধিকারিকে প্রশ্ন করলে তিনি মুখ লুকান মনে হচ্ছে যেনো তিনি অবৈধভাবে জলের সংযোগ গুলি কাটছেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

তিনি মৃদু সূরে একটাই জবাব দেন সরকারি নির্দেশে এই অভিযান(Water crackdown)। তবে হোটেল এসোসিয়েশনের সভাপতি মনোজ তেওয়ারী জানান অবৈধভাবে যারাই জলের সংযোগ নিয়েছে সেটা ভুল,কিন্তু জলের অসুবিধা প্রচুর তাই পিএইচই দপ্তর যদি এই হোটেলগুলিতে বৈধ ভাবে সংযোগ দেয় তবে সমস্ত হোটেল ব্যাবসায়ীরা উপকৃত হবে।