India Pakistan: ভারত-পাক ম্যাচে উত্তেজনা থাকাটাই স্বাভাবিক, মত দুই অধিনায়কের
ঠিক এমন অবস্থায় ২০২৫ সালের এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে এই উপমহাদেশের চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ।
Truth of Bengal: ভারত-পাকিস্তান দুই প্রতিবেশী দেশের যে কোনও ম্যাচে উত্তেজনা থাকে সর্বত্র। চলতি বছরের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টেও তার ব্যতিক্রম হবে না। ইতিমধ্যে পহেলগাঁওয়ের বৈশ্বানরে নিরীহ পর্যটকদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে দুই সীমান্তেই ছড়িয়েছে উত্তেজনার পারদ। ঠিক এমন অবস্থায় ২০২৫ সালের এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে এই উপমহাদেশের চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। এবং সেই ম্যাচে যে দুই দেশই আক্রমণাত্মক নীতি নিয়েই মাঠে নামবে, তা স্পষ্ট করে দিয়েছেন সুর্যকুমার যাদব ও সলমান আঘা (India Pakistan)।
আরও পড়ুনঃ Inspection Begins: বুথ পরিকাঠামো তৈরিতে নির্বাচন কমিশনের বৈঠক
ভারত এই টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবে বুধবার। সেই ম্যাচের আগে ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও সলমান আগা। ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ নিয়ে বলতে গিয়ে ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব বলেন, ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচের গুরুত্ব সবসময়ই আলাদা। কাজেই এমন ম্যাচে উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক। এবং খেলোয়াড়রাও যথেষ্ট আক্রমণাত্মক হয়ে থাকেন এই ম্যাচকে ঘিরে। খেলায় আগ্রাসণ থাকবে। এটাই স্বাভাবিক। আগ্রাসণ না থাকলে কখনও ভাল খেলা সম্ভব নয় (India Pakistan)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
অপর দিকে পাক অধিনায়ক সলমান আঘা জানান, ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলাকালীন মাঠে কোনও ক্রিকেটার আগ্রাসী হতে চাইলে হতেই পারেন। বিশেষ করে ফাস্ট বোলারদের ক্ষেত্রে। আমার তরফ থেকে তাঁদের বারণ করার কোনও প্রশ্নই উঠে না। সুতরাং বোঝাই যাচ্ছে আগামী ১৪ তারিখ ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ এখন থেকেই কতটা বাড়ছে (India Pakistan)।






