Mexico: মেক্সিকোয় ভয়াবহ রেল দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় দুমড়ে গেল বাস
এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও ৬১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
Truth of Bengal: মেক্সিকোতে ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবোঝাই একটি দোতলা বাস ছিন্নভিন্ন হয়ে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও ৬১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে (Mexico)।
আরও পড়ুনঃ Sagarpara Bust: সাগরপাড়ায় উদ্ধার ২১ কেজি গাঁজা, গ্রেফতার দুই যুবক
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূরের আটলাকোমুলকো শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৭ জন মহিলা এবং ৩ জন পুরুষ। প্রাথমিক তদন্তে জানা গেছে, রেলের সিগন্যাল উপেক্ষা করে বাসটি রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল। সেই সময় লাইন ধরে আসা একটি মালগাড়ি বাসটিকে ধাক্কা দেয় এবং বহু দূর পর্যন্ত ছেঁচড়ে নিয়ে যায়। ট্রেনের ধাক্কায় বাসটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখতে ভয়াবহ এবং হৃদয়বিদারক (Mexico)।
দুর্ঘটনার পর রেলের তরফে বিবৃতি জারি করা হয়েছে। সেখানে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং চালকদের প্রতি অনুরোধ করা হয় সিগন্যাল মেনে চলতে ও রেল ক্রসিংয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজ দ্রুত চালানো হচ্ছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, লাতিন আমেরিকার এই অঞ্চলে বাস দুর্ঘটনা প্রায়শই ঘটছে। মেক্সিকো প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে মোট ১২,০৯৯টি দুর্ঘটনায় ৬,৪০০ জন আহত এবং প্রায় ১,৯০০ জনের মৃত্যু হয়। একই বছরে প্রায় ১০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়। এর আগেও গত ফেব্রুয়ারিতে দক্ষিণ মেক্সিকোর পর্যটন শহর কানকুন থেকে তাবাসকোগামী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে আগুন ধরে গেলে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর ফের রেল ক্রসিংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে (Mexico)।






