Kulgam Encounter: কাশ্মীরে সন্ত্রাস দমনে বড় সাফল্য, কুলগামে এনকাউন্টারে খতম ১ জঙ্গি
সেনা সূত্রে খবর, এখনও সেখানে লুকিয়ে রয়েছে আরও অন্তত দু’জন জঙ্গি। এলাকাটি ঘিরে রেখে চলছে তল্লাশি ও গুলির লড়াই।
Truth of Bengal: জম্মু ও কাশ্মীরে ফের সন্ত্রাস দমনে বড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তাবাহিনী। সোমবার সকালে কুলগাম জেলার গুড্ডার জঙ্গলে জঙ্গিদের বিরুদ্ধে যৌথ অভিযানে খতম করা হয়েছে এক জঙ্গিকে। সেনা সূত্রে খবর, এখনও সেখানে লুকিয়ে রয়েছে আরও অন্তত দু’জন জঙ্গি। এলাকাটি ঘিরে রেখে চলছে তল্লাশি ও গুলির লড়াই। এই অভিযানে জখম হয়েছেন এক সেনা আধিকারিক-সহ তিন জওয়ান। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে (Kulgam Encounter)।
আরও পড়ুনঃ Navya Nair: বিমানবন্দরে ১.১৪ লক্ষ টাকা জরিমানা! জুঁই ফুলের গাজরা পরে বিপাকে অভিনেত্রী নব্যা নায়ার
কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সেনা, সিআরপিএফ ও পুলিশের যৌথ দল সোমবার ভোরে গুড্ডার জঙ্গলে অভিযান চালায়। জঙ্গিদের ঘিরে ফেলার পর তারা পালানোর পথ না পেয়ে সেনাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ চলা গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক জঙ্গির। সেনার অনুমান, বাকি দুই জঙ্গি এখনও এলাকাতেই আত্মগোপনে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো অঞ্চল ঘিরে ফেলা হয়েছে (Kulgam Encounter)।
প্রসঙ্গত, এপ্রিল মাসে পহেলগাঁও হামলার পর থেকেই উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে কড়া অবস্থান নিয়েছে ভারতীয় সেনা। সেই ঘটনার পর শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’-এ খতম করা হয় হামলায় যুক্ত তিন জঙ্গিকে, যারা হামলার পর দীর্ঘ তিন মাস আত্মগোপনে ছিল। তাদের লোকেশন চিহ্নিত করতে সাহায্য করে জঙ্গিদের ব্যবহৃত টি-৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস (Kulgam Encounter)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এছাড়াও গত মাসেও জম্মু ও কাশ্মীর সীমান্তে একাধিক অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা, যা সেনার তৎপরতায় ব্যর্থ হয়। গুলির লড়াইয়ে মৃত্যু হয় একাধিক অনুপ্রবেশকারী জঙ্গির। সেনা ও আধাসেনা বাহিনী জানিয়ে দিয়েছে, উপত্যকাকে জঙ্গিমুক্ত করতেই ধারাবাহিক অভিযান চলবে। কুলগামের আজকের অভিযানে সেই লক্ষ্যের দিকেই আরও এক ধাপ এগোল সুরক্ষা বাহিনী (Kulgam Encounter)।






