রাজ্যের খবর

Paschim Medinipur: এসএলএসটি পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের দাবি! পুলিশের জালে যুবক

ওই ব্যক্তিকে সনাক্ত করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্য পুলিশের তরফে।

Truth Of Bengal: রাজ্য পুলিশের একটি ফেসবুক পোস্ট নজরে আসে, যেখানে এক ব্যক্তি স্কুল সার্ভিস কমিশনের আসন্ন এসএলএসটি পরীক্ষার প্রশ্নপত্র ও তার উত্তর পরীক্ষার দু’দিন আগে পাইয়ে দেওয়ার কথা বলছে। উক্ত পোস্টটিতে ওই ব্যাক্তি নিজেকে মুর্শিদাবাদের বলে দাবি করেন।(Paschim Medinipur)

[আরও পড়ুনঃ Teachers Day: ‘দ্রোণাচার্যদের’ ভোলেননি ‘অর্জুনরা’, শিক্ষক দিবসের শ্রদ্ধাঞ্জলি]

বিষয়টি নজরে আসার সাথে সাথেই পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত শুরু করে ও তদন্তে উঠে আসে যে ওই ব্যক্তির ঠিকানা পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur)জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত মাংরুল গ্রাম পঞ্চায়েতে এবং ওই ব্যক্তিটি একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। আগামী ৭ই ও ১৪ই সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হতে চলা স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষাকে সন্ধিহান ও কলুষিত করতে এবং সাধারণ মানুষ ও পরীক্ষার্থীদের মধ্যে প্রশাসন – সরকারি পরীক্ষা ব্যবস্থাকে সন্দেহজনক করে তোলার অপচেষ্টা করার চেষ্টা করেছে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

ওই ব্যক্তিকে সনাক্ত করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্য পুলিশের তরফে। প্রশ্ন ফাঁসের আসল ঘটনা চাপা দিতেই কি ওই ব্যক্তির সাথে কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের যোগসাজস তৈরি করতে চাইছে প্রশাসন? নাকি ওই ব্যক্তি সত্যি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পোস্ট করেছিল সেই তথ্য জানতে পারা যায় নি। তবে উনি মেদিনীপুরের বাসিন্দা হয়ে মুর্শিদাবাদ কেন লিখল সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমাজ মাধ্যমে। তাই ফেক তথ্য না ছড়াতে আবেদন প্রশাসনের।(Paschim Medinipur)

Related Articles