Ranbir Kapoor: ১০ বছর পর রহস্যভেদ! কেন ভাইরাল হয়েছিল রণবীর-ক্যাটরিনার গোপন ছবি?
ইবিজার সেই ছবি কোনও পাপারাজ্জি বা পর্যটক তোলেননি।
Truth of Bengal: ২০১৩ সালে ইবিজার সমুদ্রসৈকত থেকে রণবীর কপূর ও ক্যাটরিনা কাইফের বেশ কিছু ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছিল। তখনও তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসেনি। তবে সেই ছবিই একঝটকায় বলিউডে গসিপের ঝড় তোলে। সবচেয়ে বড় প্রশ্ন ছিল—কারা তুলল এই ছবি? সম্প্রতি তারই উত্তর দিলেন জনপ্রিয় পাপারাজ্জি মানব মাংলানি। কুনিকা সাদানন্দের পডকাস্টে মানব জানান, ইবিজার সেই ছবি কোনও পাপারাজ্জি বা পর্যটক তোলেননি। তাঁর দাবি, ছবিগুলি ফাঁস করেছিলেন রণবীর–ক্যাটরিনার এক ঘনিষ্ঠ মানুষ। তবে ঠিক কে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি (Ranbir Kapoor)।
আরও পড়ুনঃ Mamata Banerjee: “প্রধানমন্ত্রীকে চোর বলা ঠিক নয়”- বিজেপি বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা
মানবের কথায়, “আজ না হোক কাল ছবি বেরবেই। বাড়ির ভেতরে তো আর সম্পর্ক লুকিয়ে রাখা যায় না। এটা যদি এক রাতের ফ্লিং হতো, তাহলে অন্য কথা। কিন্তু দীর্ঘস্থায়ী সম্পর্ক হলে ছবি ফাঁস হতেই পারে।” মানব আরও জানান, তিনিই প্রথম ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে একসঙ্গে ক্যামেরাবন্দি করেছিলেন, একবার দীপাবলির পার্টি শেষে। এছাড়াও তিনি আদিত্য রয় কপূর ও অনন্যা পাণ্ডের ডেটিং পর্বের ছবিও তুলেছিলেন (Ranbir Kapoor)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
ইবিজার ছবিগুলি প্রকাশ্যে আসার পর রণবীর ও ক্যাটরিনা দু’জনেই প্রবল হতাশা প্রকাশ করেছিলেন। ক্যাটরিনা এমনকি একটি খোলা চিঠি লিখে জানান, অভিনেতাদের ব্যক্তিগত জীবনে মানুষের আগ্রহ থাকতেই পারে, তবে এ ধরনের ছবি প্রকাশ করা তাঁদের প্রতি এক বড় ধরনের বিশ্বাসঘাতকতা। এই ঘটনার পর থেকেই বলিউডে পাপারাজ্জি সংস্কৃতি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে—সেলেবদের গোপনীয়তার সীমা কোথায়, এবং মিডিয়া কতটা পর্যন্ত যেতে পারে (Ranbir Kapoor)?






