SSC: এসএসসি পরীক্ষায় নতুন বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন
এর মধ্যে নবম-দশম স্তরে ২৩,২১২টি পদ এবং একাদশ-দ্বাদশ স্তরে ১২,৫১৪টি পদ রয়েছে।
Truth Of Bengal: নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। এবারের নিয়োগ প্রক্রিয়ায় মোট ৩৫,২৬০টি শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে নবম-দশম স্তরে ২৩,২১২টি পদ এবং একাদশ-দ্বাদশ স্তরে ১২,৫১৪টি পদ রয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ৭ সেপ্টেম্বর নবম-দশমের এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।(SSC)
[আরও পড়ুনঃ Mamata Banerjee: “প্রধানমন্ত্রীকে চোর বলা ঠিক নয়”- বিজেপি বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা]
এই নিয়োগ বিজ্ঞপ্তি সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, SSC ফের দুর্নীতির আশ্রয় নিচ্ছে। তাঁর অভিযোগ, পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং সেই প্রক্রিয়ায় নতুন ‘এজেন্ট’ নিয়োগ করা হয়েছে। যদিও এই অভিযোগ SSC কর্তৃপক্ষ সম্পূর্ণ নস্যাৎ করেছে। কমিশনের তরফে জানানো হয়েছে, উভয় পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষিত এবং কোনওরকম আতঙ্কের কারণ নেই।(SSC)
এর আগে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ২০১৬ সালের নিয়োগ প্যানেলের ‘নন-টেন্টেড’ প্রার্থীরাও এই পরীক্ষায় বসতে পারবেন। এতে করে অনেক প্রার্থী আবার সুযোগ পাচ্ছেন নিজেদের যোগ্যতা প্রমাণের। তবে এর পাশাপাশি, শীর্ষ আদালত SSC-কে কড়া বার্তা দিয়ে বলেছে, একজন অযোগ্য প্রার্থীও যদি পরীক্ষায় বসেন, তাহলে তার সম্পূর্ণ দায় SSC-কে বহন করতে হবে। বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কমিশনের দায়িত্ব হবে অযোগ্যদের পরীক্ষা থেকে দূরে রাখা, অন্যথায় আদালত কঠোর পদক্ষেপ নেবে।(SSC)
FB POST: https://www.facebook.com/truthofbengal
এদিকে পরীক্ষার্থীরা ইতিমধ্যেই প্রভিশনাল অ্যাডমিট কার্ড পেয়ে গিয়েছেন। পরীক্ষা ঘিরে প্রস্তুতি চলছে পুরোদমে। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, সুপ্রিম কোর্টের সতর্কবার্তা এবং বিরোধীদের প্রতিবাদের মধ্যে দিয়ে SSC-র এই নিয়োগ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। একদিকে যেমন চাকরি প্রার্থীদের আশার আলো, অন্যদিকে রয়েছে অনিশ্চয়তার ছায়াও।






