Fake IAS: মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে পুলিশকে হুমকি! লখনউয়ে গ্রেফতার ভুয়ো আইএএস অফিসার
এমনকি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়ে হুমকিও দেন।পুলিশ সন্দেহ করে তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে প্রকাশ্যে আসে তাঁর পরিচয়ের আসল চেহারা।
Truth of Bengal: লখনউয়ে নাকা তল্লাশির সময় ধরা পড়ল ভুয়ো আইএএস অফিসার। বিলাসবহুল গাড়ির কনভয়, মাথায় লাল-নীল বাতি, গাড়ির সামনে লেখা ‘গভর্নমেন্ট অফ উত্তরপ্রদেশ’। এতটাই সাজানো ছিল যে সহজে দেখে বোঝার উপায় ছিল না। তাই ভিআইপি পরিচয় নিয়ে বহু দিন ধরে আমলা সেজে ঘুরছিলেন নয়ডার বাসিন্দা সৌরভ ত্রিপাঠী। বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করে ওয়াজিরগঞ্জ থানার পুলিশ (Fake IAS)।
আরও পড়ুনঃ প্রকৃত ‘হাউস অফ দ্য লিডার’এর পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী
ঘটনা শুরু হয় কার্গিল শহিদ পার্কের সামনে। নাকা তল্লাশির সময় পুলিশ একটি কালো বিলাসবহুল গাড়ি আটকায়। এরপর গাড়িতে থাকা যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে আইএএস দাবি করেন। সেইসঙ্গে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে দেন। এমনকি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়ে হুমকিও দেন।পুলিশ সন্দেহ করে তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে প্রকাশ্যে আসে তাঁর পরিচয়ের আসল চেহারা।পুলিশের তল্লাশিতে সৌরভের গাড়ি থেকে উদ্ধার হয়েছে ভুয়ো নথি,সরকারি স্ট্যাম্প,সরকারি পাস, ভিআইপি প্রোটোকল সংক্রান্ত নকল কাগজপত্র। তদন্তে জানা গিয়েছে, বহু সরকারি বৈঠক ও অনুষ্ঠানে আইএএস পরিচয়ে হাজির ছিলেন তিনি। আমলা সেজে আধিকারিকদের ধমকে বিভিন্ন সুযোগসুবিধাও ভোগ করেছেন (Fake IAS)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
পুলিশ জানিয়েছে, সৌরভ কম্পিউটার সায়েন্সে বিটেক করার পর একটি এনজিও খোলেন। সেই সূত্রে কিছু আমলা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে নিজেকে আইএএস পরিচয়ে চালাতে শুরু করেন। এমনকি সমাজমাধ্যমে ‘আইএএস সৌরভ’ নামে অ্যাকাউন্ট চালাতেন তিনি, যেখানে সরকারি বৈঠক ও অনুষ্ঠানে তোলা ছবিও পোস্ট করতেন। লখনউ পুলিশ ইতিমধ্যেই তাঁর একাধিক গাড়ি ও জাল নথিপত্র জব্দ করেছে। সৌরভের বিরুদ্ধে প্রতারণা ও ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় প্রশ্ন উঠছে, কি করে প্রশাসনের চোখ এড়িয়ে ভুয়ো পরিচয় ঘুরে বেড়াতেন অভিযুক্ত। ইতিমধ্যেই সৌরভকে চলছে জিজ্ঞাসাবাদ। এই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ (Fake IAS)।






