বাংলায় এসআইআর না হলে দিল্লির বুকে আগুনের হুঁশিয়ারি শ্রীরূপা মিত্রের
এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে তাঁরাও নির্বাচন কমিশন ঘেরাও করবেন।
Truth Of Bengal: বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হওয়ার কথা এসআইআর। কিন্তু তা নিয়ে সমস্যা রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের। এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে গেরুয়া শিবিরের বিধায়ক জানালেন যে বাংলায় এসআইআর না হলে আগুন জ্বলবে রাজধানীতে। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে তাঁরাও নির্বাচন কমিশন ঘেরাও করবেন।(Srirupa Mitra)
আরও পড়ুনঃ ৫০০ বছরের প্রাচীন, জানেন নদিয়ার বনেদি রায়বাড়ির কুলো-মাতার ইতিহাস
তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়ে শ্রীরূপা মিত্র বলেন, “কেউ যদি এটা মনে করেন থাকে যে সন্ত্রাস করে তারা নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেবে এবং হতে দেবে না এসআইআর, তাহলে তাঁরা ভুল করছেন। আগুন জ্বলবে দিল্লির বুকে। আমরাও কমিশনের মুখোমুখি হব এবং বলব যে এসআইআর আপনাদের করতে হবে, করতে হবে, করতে হবে।”
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/about
এর পাশাপাশি শ্রীরূপা মিত্র এটাও পরিষ্কার করে দেন যে বাংলায় এসআইআর না হলে তিনি কি করবেন। বিজেপি বিধায়কের বক্তব্য, “যদি বাংলায় এসআইআর করতে না পারে নির্বাচন কমিশন, তাহলে একজন নেত্রী হয়ে আমি বলছি যে আমিও ঘেরাও করবো নির্বাচন কমিশন।” তিনি এটাও জানিয়ে দেন যে বাংলায় তিনি ভোট হতে দেবেন না।(Srirupa Mitra)
প্রসঙ্গত, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। দলের সাংসদরা লাগাতার এই ইস্যুতে আওয়াজ তুলেছেন সংসদ চত্বরে। যদিও শুধু তৃণমূল কংগ্রেস একা নয়, তাদের সাথ দিয়েছিলেন অন্যান্য বিজেপি বিরোধী দলগুলির সাংসদরাও। সকলেরই একটাই বক্তব্য যে কেন্দ্র সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে এবং তাঁরা তা হতে দেবেন না।(Srirupa Mitra)






