রাজ্যের খবর
শওকত মোল্লার কনভয়ের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা, মৃত বাইক চালক
ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Truth Of Bengal: মঙ্গলবার সকালে এক দুর্ঘটনার সম্মুখীন হলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা (Shaukat Molla)। ভাঙড় থেকে কলকাতা আসার পথে তাঁর কনভয়ের একটি গাড়ি একটি বাইকে ধাক্কা দেয়। ঘটনায় তাঁর কিছু না হলেও প্রাণ হয়েছেন বাইক আরোহী। ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
[আরও পড়ুন: Neymar: চোট নয়, তাঁর বাদের পিছনে রয়েছে অন্য কারণ, দাবি নেইমারের]
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বামনঘাটা এলাকায়। ভাঙড় থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন শওকত মোল্লা (Shaukat Molla)। সেই সময়ে একটি বাইকে ধাক্কা দেয় তাঁর গাড়ির সামনে থাকা কলকাতা পুলিশের পাইলট কার। এর জেরে ছিটকে পড়ে প্রথমে গুরুতর আহত হন বাইক চালক, পরে তাঁর মৃত্যুও হয়। গাড়িটি এক বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেওয়ায় সামনের অংশে বেশ ভালই ক্ষতি হয়েছে।






