Road Conditions: উত্তরপাড়ায় বেহাল রাস্তা! পুর কর্তৃপক্ষের দাবী শীঘ্রই সারানো হবে রাস্তা
In Konnagar, crumbling roads due to unfinished pipeline work and monsoon damage are causing severe inconvenience before Durga Puja.
Truth Of Bengal: রাকেশ চক্রবর্তী, হুগলি: উত্তরপাড়ার জে কে স্ট্রীট,রাজেন্দ্র এভিনিউ,রাম লাল দত্ত রোড,আর কে স্ট্রীট(Road Conditions)। হিন্দমোটর তিন নম্বর, চার নম্বর, ছয় নম্বর ওয়ার্ডের অধিকাংশ রাস্তার অবস্থা খুবই খারাপ। টানা বর্ষায় রাস্তার পিচ উঠে গেছে। জলের পাইপ লাইনের কাজের জন্য রাস্তা খোঁড়া হয়েছিল,সেই রাস্তা সংস্কৃার হয়নি। ফলে সমস্যায় পড়তে হচ্ছে শহরবাসীদের। পুজোর আগে রাস্তা ঠিক হয় প্রতিবছর।তবে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তায় দুর্ভোগ বাড়ছে মানুষের।
[আরও পড়ুনঃ Punjab Floods: বন্যা ও ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের পাশে শুভমন ও রশিদরা]
পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জল দপ্তরের সিআইসি উৎপলাদিত্য বন্দ্যোপাধ্যায় বলেন,রাস্তাঘাট আলো জল এই নিয়েই তো আমরা কাউন্সিলর।আমরা সাধারন মানুষের ভোটে জিতি প্রোমোটারে ভোটে জিতিনি(Road Conditions)। মানুষের সামনে দাঁড়াতে আমাদের লজ্জা লাগে।আমি দীঘায় হোটেল করছি এখানে বিয়ে বাড়ির লজ করছি। তাতে সাধারণ মানুষের কোন উপকার হচ্ছে না।
FB POST: https://www.facebook.com/truthofbengal
উত্তরপাড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেতা প্রবীর কংস বণিক বলেন,রাস্তা খারাপ নিয়ে পুরো প্রধানকে আমরা অনেকবার জানিয়েছি(Road Conditions)। উত্তর পাড়ার হিন্দ মোটরের অধিকাংশ রাস্তা খারাপ হয়ে রয়েছে।বৃষ্টিতে অনেক রাস্তা খারাপ হয়েছে।সেগুলো সারানো হবে বলে পুরো প্রধান জানিয়েছেন।
বিজেপির পঙ্কজ রায় বলেন,পুরসভার উন্নয়ন বলতে হোটেল তৈরি আর ফ্ল্যাট তৈরি নয়।রাস্তাঘাট ও ভালো রাখতে হবে।যে কাজ উত্তর পাড়ায় হচ্ছে না। উত্তরপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন দাস বলেন,পুজোর আগেই রাস্তার কাজ হবে।গত বোর্ড মিটিং এই আলোচনা হয়েছে এবং কাজের জন্য টেন্ডার করা হয়েছে।দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কাজ শুরু করা যাচ্ছে না।






