Heavy Rain: ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের সাত জেলায়! বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ কলকাতাতেও?
South Bengal braces for thunderstorms, sea warnings, and fishing bans amid severe weather alerts.
Truth Of Bengal: দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে কলকাতা(Heavy Rain)। আগামী দু’দিন সমুদ্র উত্তাল থাকতে পারে। ফলে মৎস্যজীবীদের জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া থাকবে। সমুদ্রের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সময়ের মধ্যে অর্থাৎ, আগামী বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
[আরও পড়ুনঃ Zodiac Guide: আজকের রাশিফল: মেষ থেকে মীন পর্যন্ত— সম্ভাবনা, সতর্কতা ও সুযোগের মিশ্রণ!]
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে(Heavy Rain)। এ ছাড়া বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। মঙ্গলবার উত্তরের বাকি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে(Heavy Rain)। মঙ্গলবার ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।






