কলকাতা

SSC Case: পরীক্ষায় বসার জন্য একাংশ অযোগ্যদের মামলা আদালতে

আগামী মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি সৌমেন ভট্টাচার্যর এজলাসে।

Truth Of Bengal: এসএসসি মামলা নিয়ে আইনি লড়াই যেন নাম নেই থামার। শীর্ষ আদালতের নির্দেশ মেনে গত শনিবার ‘দাগি’দের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে নাম রয়েছে দেড় হাজারের বেশি। তাদের মধ্যে প্রায় সাড়ে ৩০০ জন সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন নিয়োগের পরীক্ষায় বসার জন্য মামলা করেছেন।(SSC Case)

আরও পড়ুনঃ Banglar Bari project: বাংলা বাড়ি প্রকল্পে নারী ক্ষমতায়ন, উপভোক্তার ৫০শতাংশই মহিলা

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গত শনিবার স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তালিকা প্রকাশ করা হয় দাগিদের, যাতে নাম ছিল ১৮০৬ জনের। তাঁদের মধ্যে আবার অনেকজন শাসকদল ঘনিষ্ঠও। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তুমুল রাজনৈতিক তরজা। ঘাসফুল শিবিরকে পড়তে হয় বিরোধী দলগুলির তীব্র কটাক্ষের মুখে। গোটা বিষয়টি নিয়ে বিতর্ক এখনও অব্যাহত।(SSC Case)

এই আবহাওয়ায় দাগিদের একাংশের দাবি যে তালিকাটি শীর্ষ আদালতের নিয়ম মেনে হয়নি। অনেকে এমনও দাবি করেছেন যে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেলেও তাঁদের নাম অযোগ্যদের তালিকায় তোলা হয়েছে। এই যুক্তি দেখিয়ে তাঁরা, নতুন নিয়োগের পরীক্ষায় বসার দাবি তুলে, কলকাতা হাই কোর্টে মামলা করেছেন। মামলাটি গ্রহণ করা হয়েছে বলে খবর। আগামী মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি সৌমেন ভট্টাচার্যর এজলাসে।(SSC Case)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

রাজনৈতিক মহলের একাংশের মতে এতো তাড়াতাড়ি বিষয়টি থামবে না এবং এর জল অনেকদূর গড়াবে বলে মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে আসন্ন বিধানসভা নির্বাচনে এই ইস্যুটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার দেখার বিষয় যে আগামী দিনে এই মামলার শেষ পর্যন্ত কি হয়। শাসক ও বিরোধী, দুপক্ষ কি করে, সেটাই এখন দেখার।(SSC Case)