Sealdah Crime: পিস্তল হাতে দাপট দুই সমাজবিরোধীর! মধ্যরাতে তাণ্ডব শিয়ালদায়
Sealdah crime: Panic in Kolkata as two gangsters Ayush Jha and Piyush fired multiple rounds after a drunk driving accident. Locals demand strict police action.
Truth Of Bengal: কলকাতা: শিয়ালদার বুকে দুই সমাজবিরোধীর দাদাগিরি! দাপিয়ে বেড়াল দুষ্কৃতীরা। শনিবার গভীর রাতে (প্রায় ভোর ৩.৩০-৪ টে নাগাদ) পীযূষ ও আয়ুশ ঝা নামে দুই দুষ্কৃতী মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটায়(Sealdah Crime)। ঘটনার পর স্থানীয়দের সঙ্গে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। অভিযোগ, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট ও রাজা রামমোহন রায় সরণিতে সাধারণ মানুষ প্রতিবাদ জানালে দুষ্কৃতীরা শাসানোর ভঙ্গিতে টানা চার রাউন্ড গুলি চালায়। পাশাপাশি ভাঙচুর চালানো হয় আশপাশের দোকান ও বাড়িঘরে।
Sealdah Crime: পিস্তল হাতে দাপট দুই সমাজবিরোধীর! মধ্যরাতে তাণ্ডব শিয়ালদায় pic.twitter.com/niolKo9qqK
— TOB DIGITAL (@DigitalTob) September 1, 2025
[আরও পড়ুন: Banglar Bari project: বাংলা বাড়ি প্রকল্পে নারী ক্ষমতায়ন, উপভোক্তার ৫০শতাংশই মহিলা]
ওই দুই দুষ্কৃতীর গভীর রাতে এই গুলি চালানোর ঘটনায় পর রাতভর আতঙ্কে কাটিয়েছেন এলাকাবাসী। শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠা তৈরি হয়। ঘটনার পরও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ(Sealdah Crime)। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুক। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে আয়ুশ ঝা ও তার দলবল(Sealdah Crime)। এর আগেও একাধিকবার এই গোষ্ঠীর বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছিল।






