রাজ্যের খবর

Banglar Bari project: বাংলা বাড়ি প্রকল্পে নারী ক্ষমতায়ন, উপভোক্তার ৫০শতাংশই মহিলা

সামাজিক সুরক্ষায় এই রাজ্যের অনন্য নজির,যুক্ত হল সাফল্যের মুকুটে নতুন পালক।

Truth Of Bengal: মহিলাদের অধিকার রক্ষা ও সামাজিক সাম্যের ক্ষেত্রে বাংলার মাস্টারস্ট্রোক।স্বাস্থ্যসাথীর মতোই বাড়ির মালিকানাতেও নারীশক্তিকে প্রাধান্য।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্পষ্ট করেছেন কথার মধ্যে,কাজেও তার প্রতিফলন ঘটছে।একুশের ভোটের পর কেন্দ্র ১০০দিনের কাজ,আবাস যোজনা,রাস্তা নির্মাণের টাকা বন্ধ করে দেয়।(Banglar Bari project)

আরও পড়ুনঃ Police Day: পুলিশ দিবসে অভিনব উদ্যোগ, দশম শ্রেণীর ছাত্রী আইসির দায়িত্বে

১লক্ষ ৭৫হাজার কোটি টাকা বকেয়া সত্ত্বেও রাজ্য সরকারই বাংলার বাড়ি নির্মাণে উদ্যোগী হয়েছে।কাঁচা বাড়ি পাকা করা থেকে শুরু করে চা সুন্দরী প্রকল্পে গৃহ নির্মাণে এই রাজ্য সবার জন্য সুখী গৃহকোণের স্বপ্নপূরণ করছে। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে,৪৭লক্ষ মাটির বাড়ি পাকা করা হয়েছে কয়েকবছর আগে।এবছর আরও ১২লক্ষ বাড়ি পুণঃ নির্মাণ করার অর্থ প্রদান।আরও ১৬লক্ষ বাড়ি গড়ে দেবে রাজ্য সরকার। সামাজিক সুরক্ষায় এই রাজ্যের অনন্য নজির,যুক্ত হল সাফল্যের মুকুটে নতুন পালক।(Banglar Bari project)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

নারী – শিশু কল্যাণ ও শিল্প-বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা সমাজে মহিলাদের শক্তিবৃদ্ধি করার বিষয়টি ব্যাখা করেন।যাঁরা সংসার থেকে বিশ্বসংসারের চালিকাশক্তি হয়ে উঠছেন,তাঁদের উন্নয়নে বাংলার সরকার যে বাড়তি নজর দিচ্ছে তাও উঠে আসে তাঁর কথায়। কেন্দ্রীয় বঞ্চনার মাঝেও সমাজের মহিলাদের সম্মানও ক্ষমতাবৃদ্ধিতে রাজ্য সরকার যে দায়বদ্ধ ভূমিকা পালন করছে তা সাফল্যের খতিয়ানই বলে দিচ্ছে।(Banglar Bari project)

Related Articles