‘বাংলার বাড়ি’ প্রকল্পে গতি আনতে কি বলল নবান্ন?
What did Nabanna say to speed up the 'Banglar Bari' project?
Truth Of Bengal: জয় চক্রবর্তী: ‘বাংলার বাড়ি’ প্রকল্পের জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা উপভোক্তাদের ইতিমধ্যে দেওয়া হয়েছে। তারপরেও বেশ কিছু জেলায় প্রকল্পের গতি ধীর। জেলা প্রশাসনের পক্ষ থেকে নবান্নকে রিপোর্ট দেওয়া হয়েছে।
দুই চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় প্রকল্পের কাজের গতি অত্যন্ত কম। গত ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়ার পর মাত্র সাড়ে তিন লক্ষের মতো উপোক্তারা ভিত তৈরি করে ঘরের বিম পর্যন্ত শেষ করেছেন। ৫০ হাজারের মতো উপভোক্তা টাকা পাওয়ার পরেও এখনো বাড়ি তৈরি সামগ্রী সংগ্রহ করতে পারেননি।
প্রথম কিস্তির টাকা পেয়েছেন ১২ লক্ষ মানুষ। কেন এমন কাজের গতি কম। জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বিষয়টি নিয়ে দায়িত্বশীল হতে। প্রয়োজনে উপভোক্তার বাড়ি যেতে হবে। কি সমস্যা জানতে হবে। কাজের অগ্রগতি দ্রুততার সঙ্গে করার নির্দেশ নবান্ন থেকে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।






