রাজ্যের খবর

Murder Arrest: কৃষ্ণনগরের তরুণী খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত দেশরাজ সিংহের মামা

Kuldeep Singh, uncle of accused Deshraj Singh, was arrested in Jamnagar for sheltering and aiding escape in the Krishnanagar murder case.

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: ঘটনার ছদিন পর গ্রেফতার হল কৃষ্ণনগর তরুণী অভিযুক্ত দেশরাজ সিং এর মামা কুলদীপ সিং(Murder Arrest)। ধৃত কুলদিপ সিং কে গুজরাটের জামনগর থেকে গ্রেফতার করে পুলিশ। সূত্রে খবর, খুনের পর দেশরাজ প্রথম তাঁর মামার সঙ্গে যোগাযোগ করে, মামা তাঁকে আশ্রয় থেকে শুরু করে পালাতে সাহায্য করেছিল। ইতিমধ্যে মামার ওপর ষড়যন্ত্র-সহ একাধিক মামলা রুজু হয়। ধৃতকে রবিবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় নিয়ে আসে পুলিশ।

[আরও পড়ুনঃ Badminton: বিশ্ব ব্যাডমিন্টনের আসরে ব্রোঞ্জ জয় করেও নজির সাত্ত্বিক-চিরাগের]

পুলিশ সূত্রে জানা যায়, ইশিতা মল্লিককে খুন করার পর দেশরাজ সিং পুলিশের চোখে ধুলো দিয়ে উত্তরপ্রদেশে গিয়ে গা ঢাকা দেয়(Murder Arrest)। অভিযোগ, সেই সময় দেশরাজ সিংহের মামা এই কুলদীপ সিং তাকে আশ্রয় দিয়েছিল।এবং ভুয়া নথি তৈরি করে তাকে পালাতে সহযোগিতা করেছিল।

FB POST:https://www.facebook.com/truthofbengal

ধৃত কুলদীপ সিং উত্তরপ্রদেশের দেউরিয়ার এলাকার বাসিন্দা।ঘটনার পর সে গুজরাটে গা ঢাকা দেয়।যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ গুজরাট থেকে তাকে গ্রেফতার করে আজ কৃষ্ণনগর কোতোয়ালি থানায় নিয়ে আসে(Murder Arrest)। পরবর্তী সময়ে তাকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।পাশাপাশি কুলদীপ সিং কে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে অনুমান পুলিশের। যা ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিং কে গ্রেপ্তার করতে সাহায্য করবে।

Related Articles