TMC Boost: বিধানসভা ভোটের আগে পুরুলিয়ায় ১২ জন যোগদান করলেন তৃণমূলে
On the eve of assembly elections, 12 former Congress and other-party workers in Purulia join Trinamool Congress in a recognition event, signaling growing momentum for the party.
Truth Of Bengal: নয়ন কুইরী, পুরুলিয়া: বিধানসভার ভোটের পূর্বে দলের শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের। আর হাতে গোনা কয়েক মাস পরে বিধানসভার ভোট। আর ভোটের আগে কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে তৃণমূলের যোগদান করলেন ১২ জন কর্মী(TMC Boost)। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস ভবনে আয়োজিত হয় একটি যোগদান সভা।
[আরও পড়ুনঃ Murder Arrest: কৃষ্ণনগরের তরুণী খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত দেশরাজ সিংহের মামা]
পাড়া বিধানসভার থেকে রেয়াজ আহমদ সহ মোট ১২ জন কর্মী কংগ্রেস অন্যান্য দল ত্যাগ করে শামিল হল তৃণমূল কংগ্রেসের পতাকার তলে(TMC Boost)। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজীব লোচন সরেন ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন বেলথরিয়া ও প্রাক্তন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া।
FB POST: https://www.facebook.com/truthofbengal
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি,বিধায়ক সুশান্ত মাহাত, রাজ্য মহিলা সহ – সভানেত্রী সুমিতা সিং মল্ল, জেলা সভানেত্রী মিনু বাউরী,তৃনমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি গৌরব সিং, সংখ্যা লঘু সেলের জেলাসভাপতি সাদ্দাম আনসারী, জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাত, বিএল এ ওয়ান ও সহ সভাপতি তৃনমূল কংগ্রেস সুষেন মাঝি। এছাড়াও জেলার সমস্ত ব্লকের নেতৃত্ব ও ব্লক সভাপতি ও কর্মী সমর্থকরা।






