রাজ্যের খবর

বেহাল রাস্তা নয় আর, পুজোর আগে ছন্দে ফিরবে জনপথ

সিউড়ি- সাঁইথিয়া বাইপাসের কাছে  মল্লিককোনো পাড়া, হাটজন  বজার, সিউড়ি বোলপুর রাস্তা, সহ রাস্তার ভগ্নদশা।

Truth Of Bengal: পার্থ দাস, বীরভূমঃ পুজো আসছে,চড়ছে ঢাকের আওয়াজ।ঢাকিরা মহড়ায় মেতে উঠতে ব্যস্ত।দুর্গোত্সবের উল্লাসে মেতে ওঠার অপেক্ষায় আমবাঙালি।আকাশ-বাতাসে আনন্দের ছোঁয়া লেগেছে।কাশফুলের দোলা,সিউলির সুগন্ধ আর বাজারে রঙিন পোশাকের বাহার জানান দিচ্ছে পুজোর সুর সপ্তমে চড়ছে। পুজোর আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে সৌন্দর্য শোভা বাড়াতে নেমে পড়েছে প্রশাসন।কলকাতার মতোই জেলার বেহাল রাস্তা সারানোর পথে নামতে তৈরি প্রশাসন।প্রবল বৃষ্টিতে এমনিতেই বেহাল বীরভূমের একাধিক রাস্তা।নিত্যদিন যাঁরা রাস্তা দিয়ে চলাচল করেন তাঁদের কাছে জনপথ বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বেহাল রাস্তার জন্য  দ্রুত গন্তব্যে পৌঁছাতে গেলে ছন্দপতন হচ্ছে। সিউড়ি- সাঁইথিয়া বাইপাসের কাছে  মল্লিককোনো পাড়া, হাটজন  বজার, সিউড়ি বোলপুর রাস্তা, সহ রাস্তার ভগ্নদশা। মানুষের অসুবিধার কথা টের পেয়ে পুজোর আগেই এইসব চলাচলের রাস্তার রূপবদলের কথা দিয়েছেন জনপ্রতিনিধিরা।(Birbhum)

ঝলমলে আবহাওয়া থাকলেই ঝাঁচকচকে রাস্তা সারাইতে নামার জন্য কোমরবাঁধছে প্রশাসন।হাতে গোনা কয়েকদিন পর পুজো।সময় কম বলে পরিকল্পনা রূপায়ণে বাড়তি উদ্যম দেখা যাচ্ছে।লালমাটির জেলার মানুষের কথা ভেবে প্রয়োজনীয় সংস্কারে উদ্যোগী পুরও নগরোন্নয়ন দফতর।সাংসদ শতাব্দী রায়ও উত্সবের ঢাকে কাঠি পড়ার আগে উল্লাসে নতুন ছোঁয়া দিতে যোগাযোগের বাধা সরানোর প্রয়াস নিচ্ছে।(Birbhum)

সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী ও সিউড়ি হাটজনবাজার বোলপুর যে মূল – রাস্তা রয়েছে, সেই রাস্তা   দীর্ঘদিন খারাপ অবস্থায় রয়েছে।  প্রশাসনিক আধিকারিকদের জেলাশাসকও  জানিয়ে দিয়েছেন,বেহাল রাস্তা পুজোর আগেই মেরামতি হয়ে যাবে। রাস্তা  মেরামতির কাজের আশ্বাস পেয়ে খুশি ওয়ার্ড এর স্থানীয় বাসিন্দারা।(Birbhum)

Related Articles