রাজ্যের খবর

Illegal Arms: নদীয়ার কৃষ্ণনগরে ছাত্রী খুনের রেশ কাটতে না কাটতে সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র কার্তুজ

Illegal Arms case in Nadia as police catch man with country-made gun and bullet at Plassey Monument. Investigation underway into possible larger network.

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: আগ্নেয়াস্ত্র ও গুলি-নিয়ে পলাশী মনুমেন্ট চত্বরে ঘোরার সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলল পুলিশ। জানা যায় ওই ব্যক্তির বাড়ি মুশিদাবাদ জেলায়। তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি বন্ধু ও এক রাউন্ড গুলি(Illegal Arms)। এরপর তাকে গ্রেফতার করে নদীয়ার কালীগঞ্জ থানার পুলিশ। কি উদ্দেশ্যে সে বন্দুক নিয়ে ঘুরছিল তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সম্প্রতি নদীয়ার কৃষ্ণনগরের ছাত্রীকে গুলি করে খুন করার ঘটনার পর এই ঘটনাকে কেন্দ্র করে এখনো চাঞ্চল্য।

[আরও পড়ুনঃ Malda: আধুনিকতার স্রোতে গ্রামের ঐতিহ্য হারানোর পথে  ]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের পেয়ে কালীগঞ্জ থানার মীরা ফাঁড়ির পুলিশ একটি বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময়, পলাশী মনুমেন্ট এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করা হয়( Illegal Arms)। ধৃতের নাম রমজান শেখ, যার বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায়। পুলিশ তাকে তল্লাশি করে একটি দেশি বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, রমজান এই অস্ত্র কেন বহন করছিল বা এর পেছনে কোনও বড় ধরনের উদ্দেশ্য ছিল কি না খতিয়ে দেখছে পুলিশ( Illegal Arms)। সম্প্রতি কৃষ্ণনগরের ছাত্রীকে গুলি করে খুনের ঘটনার পর এই ঘটনায় এখনো চাঞ্চল্য, তার রেস কাটতে না কাটতেই উদ্ধার আগ্নেয়াস্ত্র। জানা যায়, পুলিশ তাকে আরও জিজ্ঞাসাবাদ কোরে এই ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনও ব্যক্তি বা চক্র আছে কি না তা ও জানার চেষ্টা করছে। শনিবার ধৃতকে তোলা হয় আদালতে। এছাড়াও তদন্তের স্বার্থে নেওয়ার আবেদন জানানো হয়।

Related Articles