খেলা

Mohun Bagan: আক্রমণভাগের শক্তি বাড়াতে ব্রাজিলীয় রবসনকে দলে নিল মোহনবাগান

এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে গত তিন বছরে সাতটি ট্রফি জয় করেছেন।

Truth of Bengal: অবশেষে নিজেদের ষষ্ঠ বিদেশির নাম শুক্রবার সরকারিভাবে জানিয়ে দিল মোহনবাগান সুপারজায়ান্ট। সবুজ-মেরুন জার্সি পরে এবার মাঠ কাঁপাতে আসছেন বসুন্ধরা কিংসের প্রাক্তন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ব্রাজিলীয় লিগে খেলা স্ট্রাইকার রবসন আজেভেদো দ্য সিলভাকে। তবে ফুটবল মহলে তিনি পরিচিত রবসন রবিনহো নামেই (Mohun Bagan)।

এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে গত তিন বছরে সাতটি ট্রফি জয় করেছেন। দলগত পারফরম্যান্সের পাশাপাশি রবসনের ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল যথেষ্ট নজরকাড়া। মোট ৯৭টি ম্যাচে তাঁর গোলসংখ্যা হল ৬৪টি। এবং অ্যাসিস্ট রয়েছে ৪৯টি। মোহনবাগান সুপারজায়ান্ট সূত্রে জানানো হয়েছে আগামী সোমবারই তাঁর শহরে চলে এসে বাগান শিবিরে যোগ দেওয়ার কথা।

আরও পড়ুনঃ Threat Letter: পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে প্রাণ নাসের হুমকির চিঠি! এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য

এরপর বাগানের চুক্তিপত্রে স্বাক্ষর করে রবসন জানান, ‘এর আগে আমি বসুন্ধরা কিংসের হয়ে মোহনবাগানের বিপক্ষে খেলার সময় থেকেই জেনেছি মোহনবাগান ভারতের অন্যতম সেরা একটি ক্লাব। সেই ম্যাচে সবুজ-মেরুনের বিপক্ষে আমার খেলা নিশ্চয়ই বাগান সমর্থকদের মনে আছে। এবার মোহনবাগানের জার্সি গায়েও ঠিক সেইরকম সাফল্যই পেতে চাই (Mohun Bagan)।’

বাগানের নতুন বিদেশি আরও জানান, ‘গত মরসুমে ভারতের দুটি সেরা ট্রফি জয়ের স্বাদই পেয়েছে। বিগত পাঁচ বছর ধরে তারা যেভাবে সাফল্য পেয়েছে তা ভারতের আর কোনও ক্লাবের নেই। এই দলের জার্সি গায়েই ভারতের সেরা খেলোয়াড়রা যেমন খেলেন, ঠিক তেমনই রয়েছেন সেরা বিদেশিরাও। আমার মূল লক্ষ্যই হচ্ছে বাগানের জার্সি গায়ে আরও ট্রফি জয় করা।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

রবসন বলেন, ‘আমি এখনও খেলার মধ্যেই আছি। নিজেকে ফিট রাখার জন্য যা যা শারীরিক কসরত করা দরকার সবকিছুই নিয়মিত করছি। আমার আশা দলের সঙ্গে সপ্তাহ দুয়েক অনুশীলন করতে পারলেই মানিয়ে নিতে কোনও অসুবিধা হবে না। আমি যেমন গোল করতে পারি, ঠিক তেমনই গোল করাতেও ভালবাসি। তবে সবার আগে আমার কাছে প্রাধান্য পাবে দল। কাজেই দলকে সাফল্য এনে দেওয়াই আমার মূল লক্ষ্য।’

এর পাশাপাশি ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিপক্ষে খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে বলতে গিয়ে রবসন জানান, ‘নেইমারের সঙ্গে মাঠের বাইরে আমার সেইভাবে সখ্যতা নেই। কিন্তু মাঠে ওর বিপক্ষে আমার খেলার অভিজ্ঞতা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে সাওপাওলো লিগের একটি ম্যাচে। কাজেই নেইমারের বিপক্ষে খেলার সেই দিনটার কথা আমার জীবনের অন্যতম সেরা ঘটনা (Mohun Bagan)।’

Related Articles