খেলা

AIFF: ভারতীয় ফুটবলে আশার আলো! সুপার কাপ দিয়ে শুরু হবে নতুন মরশুম

সেপ্টেম্বরে শুরু হবে এই টুর্নামেন্ট, যা হতে পারে ভুবনেশ্বরে। আইএসএল শুরু হওয়ার আগে এই প্রতিযোগিতা দিয়েই মাঠে নামবে ক্লাবগুলি।

Truth of Bengal: ভারতীয় ফুটবল ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার মাঝেই এআইএফএফ (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) এবং এফএসডিএলের (ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড) বৈঠক অনেকটাই ফলপ্রসূ হয়েছে। দুই পক্ষের আলোচনার পর ফুটবলের নতুন মরশুম শুরু নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমেই নিশ্চিত হয়েছে, চলতি মরশুমে ফিরছে সুপার কাপ। সেপ্টেম্বরে শুরু হবে এই টুর্নামেন্ট, যা হতে পারে ভুবনেশ্বরে। আইএসএল শুরু হওয়ার আগে এই প্রতিযোগিতা দিয়েই মাঠে নামবে ক্লাবগুলি। অন্যদিকে আইএসএলের দিনক্ষণ এখনও অনিশ্চিত। এই অনিশ্চয়তার জেরে একাধিক ক্লাব প্লেয়ার ও কোচিং স্টাফদের বেতন বন্ধ করে দিয়েছে। অনেক ক্লাব এখনও বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি করেনি (AIFF)।

আরও পড়ুনঃ Kids Smartphone: ছোটদের জন্য এল বিশেষ স্মার্টফোন, ব্লক হবে অশ্লীল কনটেন্ট

অক্টোবরের শেষের সম্ভাবনা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে ডিসেম্বরের আগে আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। সুপার কাপ ও আইএসএলের মাঝে প্রায় দুই মাসের বিরতি থাকবে।  এফএসডিএল জানিয়েছে, তারা ফেডারেশনের কাছে মাস্টার রাইটস ফিরিয়ে দিতে রাজি। তবে বর্তমান চুক্তির শেষ কিস্তি হিসেবে ১২.৫ কোটি টাকা এখনই এআইএফএফকে দিতে হবে। নির্বাচনের পর নতুন কমার্শিয়াল পার্টনার বেছে নিতে টেন্ডার আহ্বান করা হবে। পুরো প্রক্রিয়া ১৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। ফেডারেশন ও এফএসডিএলের যৌথ প্রস্তাব ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জমা পড়েছে। আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ বিষয়ে রায় দেবে আদালত।  জানা গিয়েছে, এফএসডিএলের সঙ্গে এআইএফএফের বর্তমান চুক্তি ৮ ডিসেম্বর শেষ হচ্ছে। সেটি এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি (AIFF)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

নতুন ফেডারেশন কমিটি দায়িত্ব নিলে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, আইএসএল শুরু নিয়ে অনিশ্চয়তায় একাধিক ক্লাব আর্থিক সমস্যায় পড়েছে। খেলোয়াড় ও কোচিং স্টাফদের বেতন দেওয়া আটকে যাচ্ছে, বিদেশি ফুটবলারদের সঙ্গেও অনেক ক্লাব এখনও চুক্তি করেনি। ফলে মরশুম শুরু নিয়ে খেলোয়াড়দের মধ্যেও দুশ্চিন্তা বাড়ছে। সব মিলিয়ে, এআইএফএফ–এফএসডিএল বৈঠকে ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটার একটা ইঙ্গিত মিলেছে। তবে সুপার কাপ ও আইএসএলের মধ্যে দুই মাসের বিরতিতে ফুটবলাররা কীভাবে ম্যাচে ছন্দ বজায় রাখবেন, তা নিয়ে নতুন প্রশ্ন উঠছে (AIFF)।

Related Articles