কলকাতা

খেজুরি বিজেপি কর্মী মৃত্যু: সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে নিহতদের পরিবার

একটি জলসা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভাঙনমারিতে।

Truth Of Bengal: খেজুরির দুই বিজেপি কর্মীর মৃত্যু মামলায় এবার নতুন মোড়। বড় পদক্ষেপ নেওয়া হল নিহতদের পরিবারের তরফ থেকে। কি সেই পদক্ষেপ? কয়েকদিন আগে এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছিলেন সিআইডি তদন্তের। এবার তাতে চ্যালেঞ্জ জানালো নিহতদের পরিবার। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার তারা গেল ডিভিশন বেঞ্চে। মামলার শুনানি হওয়ার সম্ভাবনা শুক্রবার বলে খবর।

[আরও পড়ুন: এক সপ্তাহের মধ্যে  অযোগ্যদের তালিকা প্রকাশ! এসএসসি-কে নির্দেশ শীর্ষ আদালতের]

ঘটনা শুরু গত ১১ জুলাই থেকে। একটি জলসা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভাঙনমারিতে। তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ২৩ বছর বয়সী সুজিত দাসের এবং ৫০ বছরেরও বেশি বয়সের সুধীরচন্দ্র পাইকের। এরপরই তা নেয় রাজনৈতিক মোড়। এদিকে সাধারণ মৃত্যুর পরিবর্তে পরিকল্পিত হত্যা বলে দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃতদেহ গুলিতে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করা হয়েছিল গেরুয়া শিবিরের তরফ থেকে। এরপরই আদালতে মামলা দায়ের হয়।

নিহতদের পরিবার সিবিআই তদন্ত চেয়েছিল। কিন্তু তা দেয়নি আদালত। গত মঙ্গলবার, অর্থাৎ ২৬ আগস্ট, এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিআইডি তদন্তের নির্দেশ দেয়। একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেওয়া হয় এবং আগামী ২৫ সেপ্টেম্বর নির্দেশ দেওয়া হয় রিপোর্ট আদালতে পেশ করার। সেদিনই মামলার পরবর্তী শুনানি। তবে তার আগেই ডিভিশন বেঞ্চে গেল নিহতদের পরিবার।

[আরও পড়ুন: Uttarpara Theft: উত্তরপাড়ায় ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার ২ যুবক]

রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে এই মামলার জল অনেকদূর গড়াবে। এখানেই শেষ নয়, ওয়াকিবহাল মহল এটাও মনে করছেন যে আগামী দিনে এই নিয়ে বড়সড় প্রতিবাদে নামতে পারে গেরুয়া শিবির। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয় ২৫ সেপ্টেম্বরে। কাদের পক্ষে যাবে মামলা, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। তবে দিনের শেষে এই ঘটনা নিয়ে যে রাজনৈতিক তরজা তুঙ্গে যাবে, তা বেশ স্পষ্ট।

Related Articles