দেশ

Maharshtra: মহারাষ্ট্রের গডচিরোলীতে যৌথবাহিনীর অভিযান! নিকেশ ৪ মাওবাদী

অন্যদিকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বুধবার বিকেল পর্যন্ত সংঘর্ষ চলে ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনের নারায়ণপুর লাগোয়া এলাকায়।

Truth Of Bengal: নিরাপত্তা বাহিনী ও মাওবাদী সংঘর্ষে উত্তপ্ত মহারাষ্ট্র। বুধবার গডচিরোলী জেলার জঙ্গলে সিআরপিএফ এবং মাওবাদী দমনে প্রশিক্ষণপ্রাপ্ত মহারাষ্ট্র পুলিশের বিশেষ বাহিনীর যৌথ অভিযানে মৃত্যু হয় চার জন মাওবাদী সহ একজন মহিলার। অন্যদিকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বুধবার বিকেল পর্যন্ত সংঘর্ষ চলে ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনের নারায়ণপুর লাগোয়া এলাকায়।(Maharshtra)

[আরও পড়ুন: Deepika-Sharukh: আইনি জটে শাহরুখ-দীপিকা, দায়ের হল এফআইআর! ]

পুলিশের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, গত ২৫ অগস্ট সূত্র মারফত তথ্য এসেছিল, নিষিদ্ধ স‌ংগঠন সিপিআই-এর সশস্ত্র বাহিনী পিএলজিএর ১০ নম্বর কোম্পানি ও সহযোগী বাহিনী গাট্টা দলমের জঙ্গিরা কোপারশি বনাঞ্চলে হাজির হয়। ওই অঞ্চলেই রয়েছে পেরিমিলি দলম এবং টিপাগড় দলমের কিছু সদস্যের গতিবিধিও। এরপরই ওই এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে যৌথভাবে সিআরপিএফের ‘কুইক অ্যাকশন টিম’ এবং সি-৬০ বাহিনী। সেইসঙ্গে ছত্তীসগঢ়ের নারায়ণপুর জেলার পাহাড় জঙ্গলঘেরা এলাকাতেই শুরু হয় মাওবাদীদের খোঁজ।(Maharshtra)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

সিআরপিএফের ‘কোবরা’ কমান্ডো বাহিনী এবং ছত্তীসগঢ় পুলিশের ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’ ও ‘বস্তার টাইগার্স’ বাহিনীর তরফ থেকে শুরু হয় তল্লাশি। বুধবার ভোরে গডচিরোলীর অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বাধীন একটি দল দুই রাজ্যের সীমানাবর্তী এলাকায় মাওবাদীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তার পরেই শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। দুপুরে নিহত চার মাওবাদীর দেহের পাশ থেকেই উদ্ধার হয় একটি এসএলআর, দু’টি ইনসাস রাইফেল এবং একটি ‘থ্রি নট থ্রি’ রাইফেল। উদ্ধার হয় বিস্ফোরক, ক্যাম্পিং উপকরণ-সহ একাধিক সরঞ্জামও।(Maharshtra)