Surya Rehab: এশিয়া কাপের আগে নিজের সুস্থ হওয়ার কাহিনি শোনালেন স্কাই
সেই ভিডিওবার্তায় সূর্য বলেন, ‘তখন আইপিএল চলছে। সেই সময় আমার চোট ধরা পড়ে।
Truth of Bengal: হাতে গোণা আর কয়েকটা দিন বাকি। তারপরই আরবের মাটিতে শুরু হবে আসন্ন এশিয়া কাপের আসর। সেই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই দল ও অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তারা। কিন্তু তবুও তাঁদের চিন্তা ছিল একটা জায়গাতেই। তা হল অধিনায়ক সূর্যকুমার যাদব এশিয়া কাপের আগে সুস্থ হয়ে উঠবেন তো?প্রসঙ্গত, বর্তমানে সূর্য বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব করে নিজেকে ক্রমশ সুস্থ করে তুলছেন। এবং কিভাবে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবার সেই কাহিনিও এক ভিডিওবার্তায় শোনালেন স্কাই (Surya Rehab)।
আরও পড়ুনঃ Flood Devastation: প্রবল বর্ষণে সাঁকরাইলে গ্রামজুড়ে ধান–সবজি নষ্ট, দুশ্চিন্তায় কৃষকরা
সেই ভিডিওবার্তায় সূর্য বলেন, ‘তখন আইপিএল চলছে। সেই সময় আমার চোট ধরা পড়ে। তারপর ধীরে ধীরে সমস্যা তৈরি হচ্ছিল দেখে এমআরআই করাই। এবং অপারেশনের জন্য সোজা জার্মানি উড়ে যাই। সেখানেই আমার চিকিৎসা ও অপারেশন হয়।’ পর পর দুইবার চোটের পর নিজেকে সুস্থ করে তোলার জন্য কি কি করতে হবে তা জানতেন স্কাই। প্রথমে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরুর পর এবার তিনি রিহ্যাব করছেন সেন্টার অফ এক্সেলেন্সে। মোট তিনটি ধাপে স্কাই যে ক্রমশ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তাই বর্ণনা করেন (Surya Rehab)।
তিনি বলেন, ‘চিকিৎসকরা আমাকে বলেছিলেন যে আমার পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে ছয় সপ্তাহ সময় লাগবে। সে কারণে প্রতিটি সপ্তাহ ধরে ধরে তাঁরা আমাকে সুস্থ হওয়ার পদ্ধতি অবলম্বন করেছিলেন। আমি তাঁদে পরামর্শ মেনে চলি। এরপর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব করতে এসে সেখানকার ফিজিওরা পরিকল্পনামাফিক আমাকে সুস্থ করে তোলার কাজ শুরু করেন। আমি শুধু তাঁদের পরামর্শ মেনেই চলতাম। ইন্ডোর অনুশীলনের পাশাপাশি চলত শারীরিক কসরত-ও। এছাড়া সেন্টার অফ এক্সেলেন্সে জিমের জায়গাটা এত বড় ছিল যে একসঙ্গে অনেকেই শারীরিক কসরত করতে পারবেন। ছিল সব আধুনিক সরঞ্জামও (Surya Rehab)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
স্কাই আরও বলেন, ‘সপ্তাহ দুয়েক রিহ্যাব করার পর তারপর আমি মাঠে নেমে অনুশীলন শুরু করি। এবং ইন্ডোরে যেভাবে শারীরিক কসরত করতাম, মাঠেও তাই করার চেষ্টা করতাম। সেই অনুভূতিটা দারুণ ছিল। আমার মনে হয়েছে সেন্টার অফ এক্সেলেন্সের পরিকাঠামো সব দিক থেকে এত উন্নত এবং যথেষ্ট ভাল। আমার মনে হয় যদি কোনও ক্রিকেটার চোট পাওয়ার পর সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য উপযুক্ত রিহ্যাব করতে চান, তাহলে এখানে এসে করতে পারেন। এতে উপকারই হবে (Surya Rehab)।’
এখানেই শেষ না করে সূর্য বলেন, ‘আমি এরপর মাঠে নেমে খেলা শুরু করি সিওএ-র দলের হয়ে। তবে একটা কথা বলতে হয়, রিহ্যাব করার সময় যে কোনও খেলোয়াড়কেই মনের দিক থেকে শক্ত থাকতে হয়। আমিও তাঁর ব্যতিক্রম নই। আমার আশা আমি আসন্ন এশিয়া কাপে নিজের পুরনো ছন্দ ফিরে পাব।’






