রাজ্যের খবর

Mamata Banerjee: বাংলাকে চোর বদনাম, মোদিকে কড়া জবাব মমতার

প্রধানমন্ত্রীর নিশানায় যে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা ছিলেন তা স্পষ্ট হয় তাঁর কথায়।

Truth Of Bengal: ২২অগাস্ট  মেট্রো-র উদ্বোধনে এসে বাংলার বিরুদ্ধে মুখর হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য সরকারকে বিঁধতে গিয়ে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থ চুরির প্রসঙ্গ তোলেন। মোদির বাক্যবাণ ছিল,পশ্চিমবঙ্গকে দেওয়া অর্থ লুঠ হচ্ছে। প্রধানমন্ত্রীর নিশানায় যে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা ছিলেন তা স্পষ্ট হয় তাঁর কথায়। দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রীকে মুখের মতো জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।( Mamata Banerjee)

আরও পড়ুনঃ Surya Rehab: এশিয়া কাপের আগে নিজের সুস্থ হওয়ার কাহিনি শোনালেন স্কাই

মঙ্গলবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর পাল্টা জবাব,বাংলায় বারবার কেন্দ্রীয় টিম এসে দুর্নীতি খুঁজে না পেলেও রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে।উল্লেখ্য,রাজ্য সরকারের পরিসংখ্যান বলছে,১লক্ষ ৭৫হাজার কোটি টাকা কেন্দ্রের থেকে পায় রাজ্য সরকার।১০০দিনের কাজ,আবাস,গ্রামীন রাস্তা সহ একগুচ্ছ প্রকল্পে বিজেপি শাসিত রাজ্যে ভুরি ভুরি দুর্নীতির তথ্য ক্যাগ সহ কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে উঠে এলেও সেখানে টাকা বন্ধ হয়নি।অথচ বাংলায় টাকা রাজনৈতিক আমরা-ওরার চক্রব্যুহে কেন আটকে থাকছে,সেই প্রশ্ন আরও একবার তুলে দিলেন মুখ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রীয় ধর্মকে মান্যতা না দিয়ে বাংলার প্রাপ্য কেন দেওয়া হচ্ছে না,তা নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি নরেন্দ্র মোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ। ( Mamata Banerjee)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

রাজধর্ম পালন না করে শুধু রাজনৈতিক কারণে এই রাজ্যকে বঞ্চিত করা ও আর্থিকদিক দিয়ে দুর্বল করার নীতির প্রবল সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। ভিড়ে ঠাসা সভায় বাংলার দাবি আদায়ে সুর চড়ান তিনি।  কেন্দ্রের তথ্য বলছে,২০২২-’২৩ অর্থবর্ষ থেকে কেন্দ্রীয় সরকার  একাধিক প্রকল্পে রাজ‌্যকে টাকা দেওয়া বন্ধ রেখেছে। কেন্দ্রের অভিযোগ, বাংলাতেও প্রচুর ভুয়া জব কার্ড রয়েছে। এই ভুয়া কার্ডের জন্যই নাকি ১০০ দিনের প্রকল্পের কোটি কোটি টাকা তুলে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সংসদে কী  জবাব দিয়েছে, তা দেখা নেব। তাই কেন্দ্রের এই তথ্যে প্রধানমন্ত্রীর দুর্নীতি তত্ত্ব অনেকটাই দুর্বল হয়ে পড়ছে বলে তৃণমূল নেতৃত্বের মতোই মনে করেন জবকার্ড হোল্ডাররাও।( Mamata Banerjee)

Related Articles