রাজ্যের খবর

Ganesh Idol: নদীয়ায় এই প্রথম ১৫ ফুট উচ্চতার গণপতির আরাধনা

For the first time in Nadia’s Ranaghat, a 15-foot Ganesh statue crafted by Shantipur artisan Deb Kumar Pal will be worshipped with grand celebrations.

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নদিয়ায় এই প্রথম ১৫ ফুটের গণেশ প্রতিমা আরাধনা হতে চলেছে রানাঘাটে, তিন বছরের আরাধনায় এখন থেকে উৎসাহিত রানাঘাট সিদ্ধিদাতা পুজো কমিটি। শান্তিপুরের মৃৎশিল্পী দেবকুমার পাল তৈরি করেছেন এই সুদর্শন গণেশ প্রতিমা( Ganesh Idol)। আগামী ২৭ তারিখ গোটা দেশজুড়ে ধুমধাম এর সাথে পালিত হবে গণপতির আরাধনা, যার মধ্যে অন্যতম এই রাজ্যের নদীয়া। এবার মুম্বাইয়ের গণপতি উৎসবের ছোঁয়া রয়েছে নদীয়ার রানাঘাটে। রানাঘাটের ভাঙ্গরাপাড়া সিদ্ধিদাতা পুজো কমিটি তিন বছরে পদার্পণ করল। যুব সমাজের এক শ্রেণীর যুবক এই পুজোর উদ্যোক্তা।

[আরও পড়ুনঃ Jhargram Suicide: ঝাড়গ্রামে জঙ্গলে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য]

প্রথম থেকেই তারা রানাঘাট বাসীকে নতুনত্ব চমক দেওয়ার জন্য প্রত্যেকেই যুগিয়ে ছিলেন মনোবল, আজ তাদের এই অদম্য ইচ্ছায় ১৫ ফুট গণেশ মূর্তি তৈরি হয় শান্তিপুরের দেব কুমার পাল মৃৎশিল্পীর হাতে( Ganesh Idol)। রবিবার সুদূর রানাঘাট থেকে শান্তিপুরে এসে পৌঁছায় এক ঝাঁক যুবসমাজের দল, এরপর গণপতির আহবানে উৎসাহিত হয় প্রত্যেকে। পুজো উদ্যোক্তাদের কথায় নদীয়ার মধ্যে এই প্রথম ১৫ ফুট উচ্চতার গণেশ প্রতিমা পুজিত হতে চলেছে রানাঘাটের ভাংরা পাড়ায়। যার অধীর আগ্রহে রয়েছে রানাঘাটে বাসি।

FB POST:https://www.facebook.com/truthofbengal

সোমবার পুজোর শুভ উদ্বোধন, মঙ্গলবার পূজা মন্ডপে থাকছে বিশেষ অনুষ্ঠান। বুধবার গণপতির আরাধনায় ব্রতি হবে প্রত্যেকে। একপ্রকার বলা যেতেই পারে ১৫ ফুট উচ্চতার গণেশ মূর্তি তৈরি করে আরো এক অনন্য নজির সৃষ্টি করল শান্তিপুরের মৃৎশিল্পী দেব কুমার পাল( Ganesh Idol)। তবে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও দিনরাত এক করে গণেশ মূর্তি তৈরি করেছেন এই মৃৎশিল্পী। রবিবার শান্তিপুর থেকে গণপতি রওনা দিলেন রানাঘাটের উদ্দেশ্যে।

Related Articles