গ্যাস ট্যাঙ্কারে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত ৭, আহত বহু
খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী।
Truth Of Bengal: দুর্ঘটনাগ্রস্ত গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ (Tanker Explosion)। পাঞ্জাবের ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় সাতজনের মৃত্যুর খবর সামনে আসছে। বহু মানুষ আহত। হোশিয়ারপুর-জলন্ধর রাজ্যসরকের ঘটনায় চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১০ টা নাগাদ আচমকা একটি ট্যাঙ্কারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। মান্ডিয়ালা গ্রামের কাছে এই ঘটনা ঘটে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিকট শব্দ পেয়েই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয়রা। প্রাথমিকভাবে শুরু হয় উদ্ধারকাজ।
[আরও পড়ুন: Ganesh Idol: নদীয়ায় এই প্রথম ১৫ ফুট উচ্চতার গণপতির আরাধনা]
খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় আহতদের। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় আশেপাশের ১৫ টি দোকান ও ৫ টি বাড়িতে (Tanker Explosion)। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সূত্রের খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।
FB POST: https://www.facebook.com/share/v/19NdGrgefx/
যারা আহত হন, তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বেশ কয়েকজন। তবে দুটি গাড়ির সংঘর্ষ কারণ এখনও স্পষ্ট নয়। শুরু হয়েছে ঘটনার তদন্ত (Tanker Explosion)। পুলিশ আধিকারিকের তরফ থেকে জানানো হয়, ” দুর্ঘটনার পরই ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনা ঘটে। আশপাশের বেশ কিছু দোকান এবং বাড়িতেও আগুন লেগে যায়। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের। সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে।






