Hoogly: বাংলার বিজ্ঞানীর জয়জয়কার! নাসার ‘নর্থস্টার’ সম্মানে ভূষিত গৌতম চট্টোপাধ্যায়
তামাম বিশ্বের কাছে বাংলার কৃতি বিজ্ঞানীরা প্রমাণ করেছেন,বাংলা উদ্ভাবনী শক্কিতে সবার ওপর জায়গা করে নিতে পারে।
Truth of Bengal: বিজ্ঞান চর্চায় বাঙালির মেধার জাদু দেখা গেছে। জগদীশ চন্দ্র বসু,সত্যেন্দ্রনাথ বোসের পথে উত্তরপ্রজন্মের বিজ্ঞানীরা গবেষণায় তাক লাগিয়েছেন। তামাম বিশ্বের কাছে বাংলার কৃতি বিজ্ঞানীরা প্রমাণ করেছেন,বাংলা উদ্ভাবনী শক্কিতে সবার ওপর জায়গা করে নিতে পারে। বিশ্বসভায় বাঙালির গৌরব আরও একবার প্রতিষ্ঠা করলেন বিশিষ্ট বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়।হুগলির কোন্নগরের বাসিন্দা এখন নাসার নামজাদা বিজ্ঞানী।(Hoogly)
[আরও পড়ুনঃ রাঢ় অঞ্চলের সুপ্রসিদ্ধ প্রাচীন শিবমন্দির রাঢ়েশ্বর]
তিনি এবছর নর্থস্টার সম্মানে ভূষিত হয়েছেন। বিজ্ঞানসন্ধানী মানুষ এর মধ্যে গভীর তাৎপর্য খুঁজে পেয়েছেন।তাঁরা বলছেন, “ধ্রুবতারা” যে আকাশেই জ্বলুক না কেন তাঁর আলো সারা বিশ্ব পাবে।দেশ-কাল গন্ডির সীমানা পেরিয়ে তিনি বাংলার জ্ঞান- বিজ্ঞানে সূর্যোদয় ঘটিয়েছেন।বলা যায়, নার্থস্টার পুরস্কার হল নাসার সর্বোচ্চ সম্মানগুলোর মধ্যে একটি।বিশ্ব-খ্যাত বিজ্ঞান গবেষণা সংস্থায় তাঁর সৃজনশীল ভাবনা যেভাবে মাত করছে তাতে আপ্লুত বাংলার মানুষ,খুশি পরিবার-পরিজন।(Hoogly)
গৌতম চট্টোপাধ্যায়ের যাত্রা পথ কোনও রাজকীয় প্রাসাদ থেকে শুরু হয়নি। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম।ছোট থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই করেছেন তিনি। কোন্নগরের নবগ্রামের এক সাধারণ স্কুলের ছাত্র থেকে শুরু করে টাটা ইনস্টিটিউট অফ ফাউন্ডেশনে মেডেল রিসার্চ এর কাজ করেন তিনি। তারপর দীর্ঘ ২৫ বছর ধরে গবেষণায় সাড়া ফেলে চলেছেন। নাসার কর্মরত বিজ্ঞানী ,এই পথ চলা এক কথায় রূপকথার মতো। নিজের কাজের মাধ্যমে, অন্যকে উজ্জীবিত করেন গৌতম চট্টোপাধ্যায়। শুধু নতুন আবিষ্কারের পথিকৃথই নন, অন্যদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করার জন্য অগ্রণী ভূমিকা নেন তিনি।(Hoogly)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস,.বিজ্ঞান চর্চাও গবেষণায় জ্ঞানী –বিজ্ঞানীর ভূমিকার প্রশংসা করেন।পুরসভা তাঁকে নিয়ে গর্বিত বলে জানান পুরচেয়ারম্যান। দেওয়া হতে পারে সংবর্ধনা। বাঙালির এই সম্মানের শিখর ছোঁয়ার আনন্দের মাঝে বাঙালি হয়রানির ঘটনাও উঠে আসছে।অনেকের আবেদন.যাঁরা দেশের গর্ব,তাঁদের দেশে রেখে যোগ্য সম্মান দিক কেন্দ্রের সরকার।(Hoogly)





