Rinku Singh: মানসিকভাবে ভেঙে পড়ায় কিভাবে সাহায্য করেছিলেন এসআরকে? জানালেন রিঙ্কু
The Team India star reveals how Shah Rukh Khan inspired and motivated him after missing out on the T20 World Cup main squad.
Truth Of Bengal: ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট টি-২০তে লাগাতার প্রভাবশালী পারফরমেন্সের জেরে আসন্ন এশিয়া কাপের জন্য দলে নিজের জায়গা বানিয়ে ফেলেছেন রিঙ্কু সিং(Rinku Singh)। ব্যাট হাতে তিনি মিডল অর্ডার বা পিঞ্চ হিটার হিসেবে কতটা দাপুটে, তার প্রমাণ ধারাবাহিকভাবে দিয়েছেন। একের পর এক দৃষ্টি আকর্ষণ করার মতো ইনিংস তিনি খেলেছেন। বলা ভালো, বর্তমানে রিঙ্কু টিম ইন্ডিয়ার টি-২০ দলের একটি স্তম্ভ।
[আরও পড়ুনঃ পাঁপড় বিক্রি করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার! গ্রেফতার ১]
তবে রিঙ্কু ‘রেভস্পোর্টস’এর সঙ্গে এক সাক্ষাৎকারে জানান যে তিনি যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের মেন স্কোয়াডে জায়গা না পাওয়ার জন্য, তখন কীভাবে তাঁকে প্রেরণা জুগিয়েছিলেন তাঁর ফ্র্যাঞ্চাইজি ‘কলকাতা নাইট রাইডার্স’এর মালিক, তথা বলিউডের বাদশা, শাহরুখ খান(Rinku Singh)। ইউপি ক্রিকেটার তুলে ধরেন সেই অজানা গল্প, যা তাঁকে বেশ সাহায্য করেছিল।
FB POST: https://www.facebook.com/truthofbengal
রিঙ্কু সিং বলেন, “তখন আমি স্ট্যান্ডবাই তালিকা ছিলাম। দল আগেই বেরিয়ে গিয়েছিল এবং আমার কিছু ভিসা ফরম্যালিটি ছিল। শাহরুখ স্যারেরও পরের দিন বেরিয়ে যাওয়ার কথা(Rinku Singh)। আমার ফ্লাইট আগে থেকেই বুক ছিল এবং আমি একাই যাচ্ছিলাম। কোনভাবে স্যার বা পূজা ম্যাডাম বিষয়টি জানতে পারেন এবং ওনারা বলেন যে স্যারের সঙ্গে আমার যাওয়া উচিত। আমি পুরোপুরি নার্ভাস হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি কি করে না করতে পারি?”
এরপর নাইট তারকা বলেন, “ওনার সঙ্গে আমার গাড়িতে আলোচনা হয়। উনি আমাকে উদ্বুদ্ধ করছিলেন। সেই মরশুমটাও আমার খুব ভালো যাচ্ছিল না। তাই উনি আমাকে সাপোর্ট দিচ্ছিলেন। উনি বেশ প্রেরণা জোগাচ্ছিলেন। এই প্রথমবার আমি চার্টার ফ্লাইটে বসি, তাও আবার স্যারের সঙ্গে। সেই দুই ঘন্টা বেশ অসাধারণ ছিল। অনেক ভালো কিছু ঘটলো।”






