Democracy Crisis: সংবিধান সংশোধনী বিল পেশ শাহের, বিরোধীদের প্রতিবাদে উত্তাল লোকসভা
Lok Sabha erupts as opposition MPs tear copies of the 130th Constitution Amendment Bill, marking a fierce clash over its implications for ministerial accountability.
Truth Of Bengal: লোকসভায় পেশ হল সংবিধান সংশোধনী বিল। ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রী অমিত শাহ। এই বিল পেশ ঘিরে তোলপাড় হল লোকসভা। বিরোধীরা বিলের বিরোধীতায় সোচ্চার হয়(Democracy Crisis)। সংসদে বিলের কপি ছিঁড়ে তুমুল বিক্ষোভ দেখায় বিরোধী সাংসদরা। হইহট্টোগোলের জেরে লোকসভার অধিবেশন মুলতুবি করতে বাধ্য হন স্পিকার। এই নয়া বিল আইনে পরিনত হলে বিলের আওতায় থাকবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এমনকি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীও থাকবেন সেই তালিকায়। কেন্দ্রের দাবি অপরাধমুক্ত রাজনীতির লক্ষ্যে সংবিধান সংশোধনী বিল।
[আরও পড়ুনঃ Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ ১৩০ তম সংবিধান সংশোধনী বিলে]
তবে সেই দাবি মানতে নারাজ বিরোধীরা। বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই বিল আনা হয়েছে বলে দাবি বিরোধীদের। তার প্রতিবাদে সংসদে ওয়েলে নেমে বিক্ষোভ সংগঠিত করে বিরোধীরা(Democracy Crisis)। সংসদে ওঠার মুখে বিরোধীদের বিক্ষোভের মুখে পড়তে হয় অমিত শাহকে। এই বিল যাবে যৌথ সংশদীয় কমিটিতে। বিল পেশ করে অমিত শাহ বলেন, বিল নিয়ে তাড়াহুড়ো নেই। তবে বিরোধীরা বলছে গোটা দেশে আগ্রাসী মনোভাব নিয়ে এই বিল এনেছে বিজেপি সরকার।
FB POST: https://www.facebook.com/truthofbengal
কংগ্রেস, তৃণমুল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, উদ্ধব ঠাকরের শিবসেনা, আপ, তামিলনাড়ুর ডিএমকে সহ বিজেপি বিরোধী সমস্ত দল সোচ্চার হয় এই বিলের প্রতিবাদে(Democracy Crisis)। সংসদে ইন্ডিয়া জোটের দল গুলি ঐক্যবদ্ধভাবে বিলের বিরোধীতা করে। এই বিল নিয়ে কড়া প্রতিক্রয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গণতন্ত্রের ওপর হিটলারের মত আক্রমণ করা হয়েছে।



