Mamata Banerjee: মেট্রো রুট উদ্বোধন অনুষ্ঠানে না যাওয়ায় মুখ্যমন্ত্রীকে খোঁচা শমীকের, কি বললেন?
Mamata Banerjee will not attend the metro inauguration by PM Modi in Dumdum, prompting BJP state president Shamik Bhattacharya to criticize her decision amid political debates.
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: আগামী ২২ আগস্ট দমদম থেকে তিনটি মেট্রো রুট উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। আমন্ত্রণ জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে শেষ পর্যন্ত তৃণমূল সুপ্রিমোর তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তিনি অনুষ্ঠানের উপস্থিত থাকতে পারবেন না, যা রাজনৈতিক মহলে জন্ম দেয় একাধিক প্রশ্নের।
[আরও পড়ুনঃ Child Accident: ইসলামপুরের মেলা মাঠ এলাকায় জলে ডুবে এক কিশোরের মৃত্যু হল]
এবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কি বললেন তিনি? বিজেপি নেতার বক্তব্য, “এবার মেট্রো উদ্বোধনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল(Mamata Banerjee)। ২০২৬ সালে আমন্ত্রণ জানানো হবে বিরোধী দলনেত্রী হিসেবে। বাংলায় রাজ্য সরকার চলে না, চলে তৃণমূল কংগ্রেসের সরকার। অন্যদিকে, কেন্দ্রে ভারত সরকার চলে। বিজেপি বা এনডিএ সরকার চলে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়মে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।”
FB POST:https://www.facebook.com/truthofbengal
নয়া বিজেপি রাজ্য সভাপতি আরো বলেন, “রাজনীতি করার কারণেই শুধু মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে যাচ্ছেন না এবং বিরোধিতা করা বজায় রাখছেন সবেতেই(Mamata Banerjee)। বিজেপি বিধায়কদের রাজ্যে কোন সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না। তার কারণ প্রশাসনের যে বৈঠক, সেগুলো পরিণত হয়েছে তৃণমূলের সভায়।” এবার দেখার বিষয়টি শেষ পর্যন্ত কি হয়। এই লড়াই কোন পথে এগোয়, সেটাই এখন দেখার।






